সংগৃহীত
জাতীয়

ভিসা নীতির দায় সরকারের নয়

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতির দায় সরকারের নয়, যারা নির্বাচনে বাধা দিয়েছিল তাদের জন্য। তবে আওয়ামী লীগ ভিসা নীতি ও নিষেধাজ্ঞার পরোয়া করে না।

আরও পড়ুন: ৩ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি। এরপর সন্ধ্যা ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

ওবায়দুল কাদের জানায়, বাংলাদেশের রাজনীতিতে এক সপ্তাহের ব্যবধানে ২ সেলফিতেই রাজনীতির ফয়সালা হয়ে গেছে। ২ সেলফির পরেই বিএনপির ঘুম হারাম।

আরও পড়ুন: রাজধানীতে কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন

তিনি আরও বলেন, বর্তমান সরকার ভিসা নীতি নিয়ে পরোয়া করে না। শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে চায় এ সরকার। অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন যারা চায়, তাদের ভিসা নীতি নিয়ে কোনো দুচিন্তা নেই। যারা নির্বাচন চায় না, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের আন্দোলনের বারোটা বেজে গেছে, এখন তারা হতাশা থেকে সবকিছুতেই ইস্যু কিংবা আনন্দ খুঁজে বেড়াচ্ছে। ভিসা নীতির বাস্তবায়নের বাস্তবতা দেখা যাবে।

সড়কমন্ত্রী আরও জানান, গণতন্ত্রকে সুরক্ষা করে রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। আওয়ামী লীগ চায় বিএনপিসহ সবাই নির্বাচনে আসুক। নির্বাচন বিরোধী সব কিছু জনগণ প্রতিহত করবে।

আরও পড়ুন: কোনো দলকে উদ্দেশ্য করে ভিসা নীতি নয়

সবশেষে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক নিয়মে নির্বাচন হবে, দেশের জনগণ ভোট দেবে। এখানে কেউ পর্যবেক্ষক পাঠাবে কিনা সেটি তাদের বিষয়, কেউ আসলে তাদের সহায়তা করা হবে। গণতান্ত্রিক কোনো দেশ পর্যবেক্ষক পাঠাবে কি না সেটা তাদের বিষয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা