লাইফস্টাইল

দুধ উপচে পড়া ঠেকানোর উপায়

লাইফস্টাইল ডেস্ক: দুধ জ্বাল দেয়ার সময় উপচে পড়া একটি কমন সমস্যা। দুধ জ্বাল দিতে গিয়ে একটু অমনোযোগী হলেই উপচে পড়ে। এতে চুলা নোংরা হওয়ার পাশাপাশি বেশ খানিকটা দুধও নষ্ট হয়ে যায়।

দুধ জ্বাল দেওয়ার সময় চুলার সামনে ঠাঁয় দাড়িয়ে থেকে খেয়াল রাখলে এই সমস্যা এড়ানো সম্ভব। কিন্তু সবসময় তো আর খেয়াল রাখা সম্ভব হয় না। ফলে দুধ উপচে পড়ার ঘটনা ঘটতেই থাকে।

বেশ কিছু পদ্ধতি অনুসরণ করলে এই সমস্যার সমাধান করা সম্ভব। দুধ উপচানো আটকাতে যা করবেন -

১. পানি ছিটিয়ে দিন: দুধ ফোটার সময় ওপরে ফেনা মতো হয়ে যায়। দুধ উপচানোর সময় ফেনার উপরই সামান্য পানি ছিটিয়ে দিতে পারেন। তাহলেই দেখবেন দুধ আর উপচে পড়বে না।

২. পানি মিশিয়ে নিন: একটা পাত্রে সামান্য পানি ফুটিয়ে নিন। দুধ জ্বাল দেবার সময় সেই পানিটুকু দুধে দিন। ফুটতে শুরু করলে ওই পানি এমনিতেই বাষ্প হয়ে যাবে। এক্ষেত্রে সুবিধা হলো, এতে দুধ অল্প আঁচে উপচে পড়বে না।

৩. দুধের পাত্র তুলে ঝাঁকিয়ে নিন: দুধ উপচে পড়া আটকানোর দারুণ উপায় এটি। যখন বুঝবেন যে দুধ ফুটে উপচে পড়তে চলেছে, তখনই পাত্রটি তুলে হালকা ঝাঁকিয়ে নিন। তাইলেই দুধ নষ্ট হবে না।

৪. পাত্রে মাখন লাগিয়ে নিন: দুধ জ্বাল দেওয়ার পাত্রের উপরের দিকে ভেতরের কিনারায় সামান্য ঘি অথবা মাখন মাখিয়ে দিন। তারপর দুধ ঢালুন। দুধ ফুটতে শুরু করলে মাখন বা ঘিয়ের কারণে উপচে পড়বে না।

৫. দুধের পাত্রের উপর কাঠের চামচ রাখুন: দুধ জ্বাল দেওয়ার সময় পাত্রের ওপরে একটি কাঠের চামচ রেখে দিন। এতে দুধ ফুটে উঠলেও উপচে পড়বে না।

সান নিউজ/এসআই/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা