লাইফস্টাইল

পায়ের দুর্গন্ধ দূর করার উপায়

সান নিউজ ডেস্ক: শীতের দিনে শরীরকে গরম রাখতে প্রায় সবাই মোজা-জুতা ব্যবহার করে থাকেন। কিন্তু অনেকেরই মোজা পরলে পা ঘামে। বাজে গন্ধ বের হয়। মোজা খুললেই গন্ধে টেকা দায় হয়ে ওঠে। অনেক সময় পা ধুলেও এই গন্ধ যায় না।

সারা বছর এমন সমস্যার মুখোমুখি হলেও, শীতে তুলনামূলকভাবে পা ঘামে বেশি। ঘাম জমা পায়ে খুব দ্রুত ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মায়। ফলে এর থেকে নানা রোগের সৃষ্টি হয়।

পা থেকে এমন গন্ধ বের হলে যে শুধু জনসমক্ষে অপ্রস্তুত অবস্থায় পড়তে হয় শুধু তাই নয় পা থেকে এমন গন্ধ বেরনো ডায়াবেটিস বা কিডনি রোগের লক্ষণও হতে পারে।

এ সম্পর্কে ত্বকরোগ বিশেষজ্ঞরা বলছেন, পায়ে গন্ধ হওয়ার পিছনে মূল কারণ হল ‘ঘাম’। অর্থাৎ কোনও ব্যক্তির যদি প্রচুর ঘাম হয় তাহলে ঘামের কারণে এমন গন্ধ হতে পারে।

সাধারণত কিশোর-কিশোরীরা প্রচুর ঘামে। এর কারণ হরমোনের পরিবর্তন। তাছাড়া ডায়াবেটিস বা ছত্রাক সংক্রমণের মতো অন্তর্নিহিত সমস্যা থাকলেও এমন ব্যক্তিরা ঘামলে তাদের গা বা পা থেকে গন্ধ বেরতে পারে। ত্বকের ব্যাধি হাইপারহাইড্রোসিস থাকলেও প্রচুর ঘামের সমস্যা হতে পারে। গা থেকে দুর্গন্ধও বেরতে পারে।

অপরদিকে কিডনির সমস্যায় যখন রক্তে অতিরিক্ত ইউরিয়া উৎপন্ন হতে শুরু করে, তখন ঘাম থেকে ভিনেগারের মতো গন্ধ বেরতে পারে। কারণ সাধারণ মানুষের ত্বকে কিছু ব্যাকটেরিয়া থাকে। ঘামের মাধ্যমে বেরিয়ে ইউরিয়া ওই ব্যাকটেরিয়া দ্বারা এমন কিছু যৌগে ভেঙে যায় যা থেকে ভিনিগারের মতো গন্ধ বের হয়।

পায়ের দুর্গন্ধ নিয়ন্ত্রণে রাখতে যা করবেন – ১। হালকা গরম পানি দিয়ে দিনে অন্তত দু’বার পা ধুতে হবে।

২। পায়ে দুর্গন্ধ হওয়ার একটি প্রধান কারণ ঘাম। সুতরাং, পা পরিষ্কার এবং শুকনো রাখা খুব গুরুত্বপূর্ণ। তাই ব্যবহৃত মোজা না ধুয়ে ব্যবহার করবেন না। জুতো পরার আগে তা শুকনো কি না খেয়াল রাখুন।

৩। সুতির মোজা পরুন। মোজা একটু আর্দ্র হলে পরিবর্তন করুন। অতিরিক্ত মোজা সঙ্গে রাখুন।

৪। জুতার মধ্যে সামান্য বেকিং সোডা মাখিয়ে নিন। পরদিন জুতার ওই অংশটি মুছে পরিষ্কার করে জুতা পরুন। দুর্গন্ধ থাকবে না। তবে চামড়ার জুতায় বেকিং সোডা ব্যবহার করবেন না।

৫। পুরনো মোজায় ২ টেবিল চামচ বেকিং সোডা নিয়ে গিঁট বেঁধে জুতায় রেখে দিতে পারেন। পরদিন সেই মোজা পরে যান।

৬। জুতার মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার সিট রেখে দিন রাতে। পরদিন সেটি বের করে জুতো পরুন। গন্ধ একেবারে ভ্যানিশ হয়ে যাবে।

৭। স্নিকারস দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য লবণ ছিটিয়ে দিন। এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। জুতার দুর্গন্ধ দূর হবে।কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাবেন।

৮। অতিরিক্ত ঘাম নিয়ন্ত্রণে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সাহাইড্রেট যুক্ত অ্যান্টিপার্সপিরেন্ট ব্যবহার করুন। ঘাম নিয়ন্ত্রণ করতে পারলে টক গন্ধও চলে যাবে।

উপরিউক্ত পদ্ধতিগুলি কাজ না করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

সান নিউজ/এনকে/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা