সংগৃহীত
লাইফস্টাইল

চুল মজবুত করবে ১০ হেয়ার প্যাক

লাইফস্টাইল ডেস্ক : চুলের দুর্বলতা ও ভঙ্গুরতা দূর করতে পারেন ঘরোয়া উপায়েই। প্রাকৃতিক উপাদান চুলের গোড়া মজবুত করে ও উজ্জ্বলতা বাড়ায়। চলুন জেনে নেওয়া যাক চুলকে সুন্দর ও মজবুত করার ঘরোয়া উপায়।

আরও পড়ুন : ত্বকে উজ্জ্বলতা আনবে ৬ খাবার

একটি পাকা কলা চটকে তার সাথে ২ টেবিল চামচ মধু ভালোভাবে মিশিয়ে চুলে লাগান। অপেক্ষা করুন ৩০ মিনিট, এরপর কুসুম গরম পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

১টি ডিম ও আধা কাপ টক দই ফেটিয়ে নিন। ২০-৩০ মিনিট চুলে লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন।

আরও পড়ুন : শীতের পোশাক সংরক্ষণের সঠিক নিয়ম

পরিমাণমতো নারকেল তেলের সঙ্গে ২-৩টি ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। ১-২ ঘণ্টা রেস্টে রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

২ টেবিল চামচ তাজা অ্যালোভেরা বা অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে সেটি চুলে লাগিয়ে রাখুন ৪৫ মিনিট। এরপর শ্যাম্পু করে নিন।

আরও পড়ুন : ত্বকের জন্য ভালো চা নাকি কফি?

এক ভাগ আপেল সাইডার ভিনেগার ২ ভাগ পানির সঙ্গে মিশিয়ে চুল ধুয়ে নিন। আলতো হাতে চুলের গোড়া ম্যাসাজ করুন এক মিনিট। এরপর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

সারারাত পানিতে ভিজিয়ে রাখা মেথি পরদিন বেটে চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন : প্রোটিন মিলবে যেসব খাবারে

এক কাপ গ্রিন টি লিকার ঠান্ডা করে সাথে একটি ডিম মিশিয়ে চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন অর্গানিক শ্যাম্পু দিয়ে।

আধা কাপ পাকা পেঁপে ও আধা কাপ দই একসঙ্গে মিশিয়ে ৪৫ মিনিটের জন্য চুলে লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

পেঁয়াজের রস ম্যাসাজ করে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।

আরও পড়ুন : ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে যেভাবে

১ কাপ মেহেদি গুঁড়া বা বাঁটা মেহেদি, আধা কাপ অ্যালোভেরা জেল ও ২ টেবিল চামচ টক দই একসঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। ১ ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

সান নিউজ/এসআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা