সংগৃহীত ছবি
লাইফস্টাইল

ত্বক উজ্বল করতে যেসব ফলগুলো খাবেন?

লাইফস্টাইল ডেস্ক: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে রূপচর্চাই যথেষ্ট নয়। বরং খাবারের দিকে মনোযোগ দেওয়া বেশি জরুরি। তার মধ্যে অন্যতম হলো ফল। বিভিন্ন ধরনের ফল ত্বকের ফর্সাভাব বজায় রাখতে কাজ করে।

আরও পড়ুন: বর্ষাকালে চুল পড়া বেড়ে যাওয়ার কারণ

ত্বকের জন্য উপকারী ফল খাওয়ার পাশাপাশি বাদ দিতে হবে এমন খাবার যেগুলো ত্বকের জন্য ক্ষতিকর। প্রসেসড ফুড, অতিরিক্ত চিনিযুক্ত খাবার, ডিপ ফ্রায়েড খাবার ত্বকের জন্য ক্ষতিকর। চলুন তবে জেনে নেওয়া যাক, কোন ফলগুলো ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করে-

১) পেঁপে: পরিচিত একটি ফল পেঁপে। পাকলে বেশ মিষ্টি স্বাদের খেতে এই ফল। শুধু স্বাদই নয়, এটি নানাভাবে শরীরের উপকারও করে। আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও ভূমিকা রাখতে পারে পেঁপে। এতে থাকে প্যাপেইন নামক এনজাইম। এর এক্সফোলিয়েটিং বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকের মৃত কোষ দূর করতে কাজ করে। যে কারণে নিয়মিত পেঁপে খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় দ্রুতই।

আরও পড়ুন: ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার উপায়

২) স্ট্রবেরি: স্ট্রবেরি ভিনদেশি ফল হলেও এখন আমাদের দেশে বেশ সহজলভ্য। সুস্বাদু এই ফলও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করতে পারে। আসলে উপকারী এই ফল অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য সমৃদ্ধ। যে কারণে স্ট্রবেরি আমাদের ত্বকের নানা উপকারে আসে। বিশেষ করে পিগমেন্টেশন কমানো এবং উজ্জ্বলতা বাড়ানোর মতো কাজে সাহায্য করতে পারে স্ট্রবেরি।

৩) কিউই: কিউই ফলের স্বাদ পছন্দ করেন কি? এটিও বিদেশি ফল তবে আমাদের দেশে পর্যাপ্ত পাওয়া যায়। এই ফল ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। তাই নিয়মিত কিউই ফল খেলে তা ত্বকের কোষকে পুষ্ট করতে এবং ত্বকের ভেতর থেকে উজ্জ্বলতা বৃদ্ধি করতে কাজ করে। খাবারের তালিকায় এসব ফল যোগ করার পাশাপাশি ফেসমাস্ক তৈরিতেও কাজে লাগাতে পারেন ফলগুলো।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা