সংগৃহীত ছবি
লাইফস্টাইল

আনন্দে থাকার সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক: আমাদের জীবনে অনেক প্রাপ্তি যোগ হলেও কোথাও একটা শূন্যতা যেন থেকেই যায়। কোন ছেলেবেলায় ফেলে আসা আনন্দের দিনগুলোর কথা মনে করে চোখের কোনে পানি জমে। আসলে আনন্দে থাকার জন্য আলাদা কোনো প্রচেষ্টার প্রয়োজন নেই। আপনার প্রতিদিনের ছোট ছোট কাজই পারে জীবনে আনন্দ নিয়ে আসতে। চলুন জেনে নেওয়া যাক-

আরও পড়ুন: লেবুর ৫ উপকারিতা

১) দিনের শুরুটা হোক কৃতজ্ঞতা দিয়ে: কৃতজ্ঞতা এমন এক জিনিস যা আপনাকে অনাবিল আনন্দ দিতে পারে। একজন কৃতজ্ঞ মানুষ কখনো হতাশ হয় না। দিনের শুরুতেই আপনার ধর্মীয় প্রার্থনা দিয়ে কৃতজ্ঞতা পেশ করুন। যাদের প্রতি আপনি কৃতজ্ঞ তাদের নাম রাখুন প্রার্থনায়। ছোট্ট এই কাজ আপনার শরীরে বাড়িয়ে তুলবে ডোপামিনের মাত্রা। এই হরমোন আমাদের সুখী ও শক্তিশালী অনুভূতি দেয়।

২) সকালে হাঁটার অভ্যাস করুন: প্রতিদিন সকালে অন্তত ২০ মিনিট হাঁটার অভ্যাস করুন। এর ফলে পরিবর্তন আপনি নিজে দেখতে পাবেন। মানুষ যখন কোনো ব্যায়াম করে তখন তার শরীর এন্ডোরফিল নিঃসরণ করে। এই হরমোনও আমাদের সুখী করতে কাজ করে। অল্প কিছুক্ষণ হাঁটাচলাও আপনাকে খুশি রাখতে পারে। এছাড়া হাঁটার কারণে শারীরিক অনেক সুবিধাও পাওয়া সম্ভব।

৩) সকালের রোদ গায়ে মাখুন: রাতে আগে ঘুমাতে যাবেন এবং খুব সকালে ঘুম থেকে জাগবেন। এই অভ্যাস আপনার জীবন থেকে অনেক অশান্তি দূর করে দেবে। সকালের রোদ নিয়ম করে গায়ে মাখবেন। এই অভ্যাস শরীরকে সেরোটোনিন উৎপাদন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই হরমোন সুস্থতা এবং সুখের অনুভূতি দেয়। যে কারণে প্রতিদিন সকালের রোদে অন্তত ১৫ মিনিট বসা উচিত।

আরও পড়ুন: পপকর্ন বানানোর রেসিপি

৪) গভীর নিঃশ্বাস নিন: এই ছোট্ট কাজ আপনাকে অনেক অশান্তি, অস্বস্তি থেকে পরিত্রাণ দেবে। গভীর নিঃশ্বাস বা ব্রিদিং এক্সারসাইজ এক্ষেত্রে খুবই কার্যকরী। মানসিক চাপ দূর করতে গভীরভাবে নিঃশ্বাস নিন। এভাবে কিছুক্ষণ পরপর কয়েকবার শ্বাস নিন। এতে আপনার মনে প্রশান্তি পাবেন। শরীরে সুখী হরমোনের নিঃসরণ আরও বাড়বে।

৫) ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড: আনন্দের অনুভূতির পেছনে আমাদের খাবারের তালিকারও কিন্তু ভূমিকা রয়েছে। আপনার খাবারের তালিকায় ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার যোগবার করুন। চর্বিযুক্ত মাছ, বীজ এবং বাদাম জাতীয় খাবারে এই উপাদান মিলবে। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভালো। সেইসঙ্গে এটি বিষণ্ণতা কাটিয়ে আপনাকে আনন্দিত হতে সাহায্য করবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা