সংগৃহীত
লাইফস্টাইল

ভাজাপোড়া খাবার কেন এড়িয়ে চলবেন

লাইফস্টাইল ডেস্ক: তীব্র গরমের কারনে আমাদের স্বাস্থ্য এবং ভালো থাকাকে প্রভাবিত করতে পারে। এ সময় মচমচে, বাদামি রঙের ভাজা খাবারগুলো খুবই লোভনীয় মনে হতে পারে, কিন্তু এই ধরনের খাবার, বিশেষ করে গরমের সময় এই সকল খাবার এড়িয়ে চলাই উত্তম। গরমে এই জাতীয় খাবার কেন এড়িয়ে চলবেন তা জানা জরুরি। গরমে এ জাতীয় খাবার খেলে কী হয়।

আরও পড়ুন: ডায়রিয়ায় উপকারী যেসব পানীয়

১. ডিহাইড্রেশন:

ভাজাপোড়া খাবারে সাধারণত ফ্যাট অনেক বেশি থাকে, যা আমাদের শরীরের তাপমাত্রা বাড়াতে পারে এবং ডিহাইড্রেশনের সমস্যা বাড়াতে কাজ করে থাকে বলছেন বিশেষজ্ঞরা। তীব্র এই গরমের সময়ে এই সকল খাবার খেলে তা আরও বেশি অস্বস্তিকর হতে পারে। এ জন্য গরমে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা এড়াতে এ খাবার গুলো থেকে দূরে থাকুন।

২. হজম সংক্রান্ত সমস্যা:

ভাজাপোড়া খাবারের মধ্যে উচ্চ চর্বিযুক্ত উপাদান পরিপাকতন্ত্রের জন্য ভারী হতে পারে। এটি মূলত বদহজম, পেটফাঁপা এবং অস্বস্তির কারণ হতে পারে। তীব্র গরমে আমাদের শরীরকে ঠান্ডা থাকার জন্য কঠোর পরিশ্রম করে, তাই এই সময় পরিপাকতন্ত্রে অতিরিক্ত চাপ সৃষ্টি করে এমন খাবার গুলো এড়িয়ে চলা উপকারী।

৩. অতিরিক্ত ঘাম:

এই ধরনের খাবার অধিক চর্বিযুক্ত হওয়ার ফলে অতিরিক্ত ঘাম হয়, এই কারণ এ ধরনের খাবারগুলো হজম করতে শরীর অতিরিক্ত শক্তি ব্যয় করেন। এ জন্য গরমে এ ধরনের খাবার থেকে দূরে থাকুন।

৪. সামগ্রিক স্বাস্থ্য:

ভাজাপোড়া খাবারে উচ্চ ক্যালোরি, অস্বাস্থ্যকর চর্বি এবং ট্রান্স ফ্যাট থাকে। যা আমাদের দেহের ওজন বৃদ্ধি এবং হৃদরোগের মতো অন্যান্য স্বাস্থ্য সমস্যা বাড়িয়ে দেয়।

৫. তাপ-সংক্রান্ত অসুস্থতা:

ভারী, চর্বিযুক্ত খাবার খেলে তা তাপ-সংক্রান্ত অসুস্থতার ঝুঁকি বাড়িয়ে তুলে। যার ফলে ক্লান্তি ভাব দেখা দিতে পারে। এই কারণে শরীরের পক্ষে দক্ষতার সাথে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়।

৬. ফুড পয়জনিং:

দীর্ঘক্ষণ ধরে রাখা ভাজাপোড়া খাবার দেহে অণুজীবের বৃদ্ধির জন্য সংবেদনশীল। এই গরমের সময়ে ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুর বৃদ্ধি বেশি হয় এবং খাদ্যে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এই ধরনের সমস্যা এড়াতে ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

সিগারেট না খেয়েও রেহাই নেই!

বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন, কিংবা কোনো ক্যাফেতে বসে চায়ে চুমু...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা