ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ঘূর্ণিঝড়ের আগে সতর্কতা

লাইফস্টাইল ডেস্ক: ঘূর্ণিঝড় আসার আগে কিছু সাধারণ কাজ ও সচেতনতা পারে অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে। আমাদের ছোট ছোট সাবধানতা অনেকের জন্য উপকার বয়ে আনতে পারে। ঘূর্ণিঝড় আসার আগেই কোন কোন বিষয়ের দিকে নজর রাখতে হবে, তা জেনে নিন-

আরও পড়ুন: ঘরের কাজেই কমবে ওজন

(১) বাড়ির সব ধরনের ইলেকট্রিকের জিনিস সাবধানে রাখতে হবে। যেসব যন্ত্রপাতির প্লাগ খুলে রাখা সম্ভব, সেগুলো ঝড় আসার আগেই খুলে রাখুন। যেমন- মোবাইল ফোন, টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ ও এ ধরনের অন্যান্য যন্ত্রপাতির প্লাগ লাগিয়ে না রেখে খুলে রাখুন। না হলে ঝড়ের সময় এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।

(২) ঝড়ের সময় মোবাইল ফোন চার্জে দেবেন না। সেই সঙ্গে মোবাইল ফোনটি দূরে ও নিরাপদ স্থানে সরিয়ে রাখুন। ব্যবহার থেকেও বিরত থাকুন। বজ্রপাতের কারণে ফোনটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে, তা যেন আপনাকে আক্রান্ত না করতে পারে এ কারণে সাবধান থাকতে হবে। বিশেষ করে পাকা বাড়িতে না থাকলে মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন: গরমে গাড়ি পার্কিংয়ের নিয়ম

(৩) ঘূর্ণিঝড় থেমে যাওয়ার পর কয়েক দিন বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাতে হতে পারে। তাই আগে থেকেই সতর্ক হতে হবে। ঝড়ের পূর্বাভাস জানার পরপরই ব্যাটারিচালিত যন্ত্রে চার্জ দিয়ে রাখতে হবে। ইনভার্টার জাতীয় যন্ত্র থাকলে তাতেও চার্জ দিয়ে রাখুন।

(৪) ঝড়ের পর সব ধরনের খাবার সহজলভ্য নাও হতে পারে। তাই ঝড়ের আগে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সংরক্ষণ করে রাখুন। তবে ফ্রিজে রাখা যায় এমন খাবার বেশি সংরক্ষণ করতে যাবেন না। কারণ বিদ্যুৎ না থাকলে ফ্রিজের খাবারও নষ্ট হবে। তাই চেষ্টা করুন, বাইরে দীর্ঘদিন ভালো থাকে এমন শুকনো ধরনের খাবার রাখার। সেই সঙ্গে প্রয়োজনীয় ওষুধও এনে রাখুন।

আরও পড়ুন: খাঁটি সোনা চেনার উপায়

(৫) ঝড়ের আগে বাতাসে উড়ে যেতে পারে এমন সব জিনিস ছাদ থেকে সরিয়ে নিন। এছাড়া টব বা এ জাতীয় ভারী কিছু ছাদে রাখবেন না। কারণ প্রচণ্ড বাতাসে এগুলো উড়ে নিচে পড়ে বিপদ হতে পারে। তাই আগেই সেগুলো সরিয়ে রাখুন।

(৬) ঝড়ের সময় অনেকেই বাড়ি থেকে বের হন। এমনটা করা যাবে না। ঝড়ের আগেই নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। বাড়ি নিরাপদ মনে না হলে আশেপাশের সাইক্লোন সেন্টারে আশ্রয় নিন। ঝড় চলাকালীন বাড়ির বাইরে বের হয়ে বিপদ ডেকে আনবেন না। এছাড়া জমে থাকা পানিতে পা দেবেন না। কারণ তাতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়তে পারে এবং সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা