ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

পটল কেন উপকারী?

লাইফস্টাইল ডেস্ক: পটল আমাদের দেশের পরিচিত একটি সবজি, যা খেতে অনেকেরই আপত্তি। কারণ হতে পারে পটল অন্য অনেক সবজির মতো অতোটা সুস্বাদু নয়।

আরও পড়ুন: সজনে পাতার গুণাগুণ

তবে এর উপকারিতা জানলে আর খেতে আপত্তি করবেন না। সহজলভ্য এ সবজিতে রয়েছে অনেক পুষ্টিগুণ। পটল খেলে শরীরের নানা উপকার হয়। জেনে নিন পটল খেলে কী কী হয়-

(১) ওজন নিয়ন্ত্রণ: যারা ওজন কমাতে চান তাদের জন্য পটল একটি উপকারী সবজি। বিভিন্ন গবেষণায় উঠে এসে, খাবারের তালিকায় পটল রাখলে তা শরীরে পানির ঘাটতি পূরণ করা থেকে শুরু করে দীর্ঘ সময় পর্যন্ত পেট ভরিয়ে রাখে।

ফলে ওজন কমানোর প্রক্রিয়া সহজ হয়ে যায়। ওজন কমানোর লক্ষ্য থাকলে উপকারী এ সবজি আপনার খাবারের তালিকায় যোগ করে নিন।

(২) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: সুস্থ থাকতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার বিকল্প নেই। এ ক্ষমতা আপনাকে বিভিন্ন অসুখ ও জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। নিয়মিত পটল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

আরও পড়ুন: বর্ষায় চুলের যত্ন

এর অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য এ কাজে সহায়তা করে। সেই সঙ্গে দূরে রাখে ক্যান্সার, কিডনিতে পাথর ও টিউমারের মতো সমস্যা।

(৩) ডায়াবেটিস নিয়ন্ত্রণ: ডায়াবেটিসে আক্রান্তদের এটি নিয়ন্ত্রণে রাখা জরুরি। ডায়াবেটিস থেকে আরও বড় কোনো অসুখের দিকে নিয়ে যেতে পারে। তাই খাবারের তালিকায় রাখতে হবে উপকারী বিভিন্ন ফল ও সবজি। তেমনই একটি সবজি পটল।

বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত পটল খেলে শরীরে অতিরিক্ত শর্করা দূর করতে সাহায্য করে। শর্করা নিয়ন্ত্রণে থাকলে ডায়াবেটিস বেড়ে যাওয়ার ভয় থাকবে না।

(৪) হজম ক্ষমতা ভালো রাখে: খাবার খাওয়াই শেষ কথা নয়, তা যেন সঠিকভাবে হজম হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। হজম ক্ষমতা ভালো রাখতে কাজ করে পটল। এতে থাকে প্রচুর ফাইবার, যা হজম ক্ষমতা বাড়ানোর পাশাপাশি কোষ্ঠকাঠিন্য ও আমাশয়ের মতো অসুখ থেকে দূরে রাখে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা