ছবি: সংগৃহীত
বিনোদন

নাট্যকার সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর

বিনোদন ডেস্ক

এক সময়ের জনপ্রিয় টিভি অভিনেতা ও নাট্যকার সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রসাশন। আজ শুক্রবার (১৩ জুন) ভোর রাতে সমু চৌধুরীর খালাতো ভাই অপু চৌধুরীর কাছে তাকে হস্তান্তর করা হয়।

ময়মনসিংহের পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, শুক্রবার ভোর ৩টার দিকে সমু চৌধুরীর খালাতো ভাই অপু চৌধুরীর কাছে তাকে হস্তান্তর করেছি। এ সময় অভিনয় শিল্পী সংঘের কয়েকজন উপস্থিত ছিলেন।

এর আগে গত বুধবার (১১ জুন) রাতে ঢাকা থেকে একটি মোটরসাইকেলযোগে গফরগাঁওয়ে মুখী শাহ্ মিসকিন মাজারে আসেন তিনি। মাজারটির অবস্থান পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মাজারের পাশেই বিশাল একটি বট গাছের নিচে গামছা পড়ে খালি গায়ে মাদুরে শুয়ে থাকেন সমু চৌধুরী। পাশে একটি পানির বোতল ও পুতুল ছিল। মাজারে শুয়ে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু ছবি ছড়িয়ে পড়ে।

মামুন নামে এক অভিনয়শিল্পী প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। ফেসবুক স্ট্যাটাসে অভিনয়শিল্পী মামুন জানান, ‘সমুদাকে আমরা পার্শ্ববর্তী সেইফ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারিরিক কন্ডিশনের উপর ভিত্তি করে যত দ্রুত সম্ভব ঢাকায় নিয়ে আসবো। সমস্ত প্রক্রিয়াটি অভিনয় শিল্পী সংঘের স্পেশাল তত্ত্বাবধানে হচ্ছে।’

কিন্তু সমু চৌধুরী কিভাবে ওই মাজারের সামনে পৌঁছলেন, কেন পৌঁছেলেন আর কেনই বা তার গায়ে কোন পোশাক নেই—এ নিয়ে কেউ কিছুই জানাননি।

মাজার ভক্ত এক নারী জানান, উনাকে বুধবার রাতে কয়েকজনের সঙ্গে মাজারে আসেন। বাকিরা চলে গেলেও তিনি রয়ে যান এবং সেখানেই ঘুমিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই উদ্বেগ প্রকাশ করেন এবং অনেকে অভিনেতার মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তোলেন।

উপজেলা নির্বাহী অফিসার এনএম আব্দুল্লহ আল মামুন জানান, সমু চৌধুরীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। তিনি সুস্থ আছেন, ভালো আছেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা