ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

শীতের পোশাক সংরক্ষণের সঠিক নিয়ম

লাইফস্টাইল ডেস্ক: শীতের পোশাক সঠিকভাবে সংরক্ষণ করা অত্যন্ত জরুরী। সঠিক যত্নের অভাবে নষ্ট হয়ে যেতে পারে আপনার শখের পোশাক।

আরও পড়ুন: বসন্তে নিজের যত্ন

শীত প্রায় শেষের দিকে এখন তোড়জোড় সেগুলো সংরক্ষণের, যাতে পরের শীতে সেগুলো পুনরায় ব্যবহার করা যায়। উলের কাপড় বা শীত পোশাক সঠিকভাবে সংরক্ষণ করা না হলে তা নষ্ট হতে পারে।

শীতের পোশাক নিরাপদ রাখতে সঠিকভাবে সংরক্ষণ করা অত্যাবশ্যক। চলুন তবে শীতের পোশাক সংরক্ষণের সঠিক উপায় জেনে নিই-

আরও পড়ুন: মিষ্টি আলুর উপকারিতা

(১) কাপড় পরিষ্কার রাখুন: উলের কাপড় তুলে রাখার আগে ভালোভাবে পরিষ্কার করে নিন। ঘরে ধোয়া গেলে সেগুলো ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে নিন। এরপর শুকনো পরিষ্কার কাপড় তুলে রাখুন।

(২) কাগজে প্যাক করুন: প্লাস্টিকের ব্যাগে কাপড় রাখলে কাপড়ের ক্ষতি হতে পারে। কাপড় খবরের কাগজে বা যে কোনো কাগজে মুড়ে তারপর প্লাস্টিকের ব্যাগে সংরক্ষণ করুন। অনেক জামাকাপড় একসাথে রাখলে এর মধ্যে কাগজ রাখুন। ফলে কাপড়ে স্যাঁতসেঁতে ভাব হবে না এবং ছত্রাকের উপদ্রব হবে না।

আরও পড়ুন: কীভাবে ইতিবাচক চিন্তা করবেন?

(৩) ন্যাপথালিন ব্যবহার করুন: জামা-কাপড়ের মধ্যে সরাসরি ন্যাপথলিন বল না রেখে ব্যাগ বা বাক্সের পাশে ন্যাপথলিন বল লাগাতে পারেন। অথবা সাদা কাগজ বা সুতির কাপড়ে মুড়িয়ে কাপড়ের মধ্যে রাখতে পারেন। অতিরিক্ত ন্যাপথলিন বল ব্যবহার করা যাবে না।

(৪) বড় প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করুন: পশমের ধরণ অনুযায়ী কাপড় আগে ভাগ করুন। এরপর প্লাস্টিকের ব্যাগে রাখুন। শুষ্ক ও বায়ু চলাচল করে এমন জায়গায় সংরক্ষণ করুন।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা