ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

বসন্তে নিজের যত্ন 

লাইফস্টাইল ডেস্ক: শীতের জীর্ণতাকে পেছনে ফেলে উঁকি দিচ্ছে বসন্ত। ফাগুন বরণে প্রস্তুত সবাই। শীতের জড়তাকে কাটিয়ে ওঠার প্রচেষ্টাও রয়েছে সকলের মাঝে। প্রকৃতির বৈচিত্রের সঙ্গে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে আমাদের মধ্যেও।

আরও পড়ুন: সুস্থ থাকতে খাবেন না ৩ ধরনের ডাল

ঋতু পরিবর্তনের দরুন এই সময়ে অসুখ-বিসুখের ভয় বেশি থাকে। তাই নিজের ও পরিবারের প্রতি খেয়াল রাখতে হবে। এছাড়াও পরিধেয় পোশাক, সাজগোজ এবং নিজের যত্ন ইত্যাদির দিকেও খেয়াল রাখতে হবে। এতে জীবনযাপন হবে সুস্থ, স্বাভাবিক, সহজ এবং সুন্দর।

জেনে নিন বসন্তে নিজেকে সুস্থ ও সুন্দর রাখতে করণীয়-

আরও পড়ুন: ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার উপায়

প্রথমেই খেয়াল রাখতে হবে খাবারে:

শীতকালে যেভাবে আরাম করে মিষ্টি-পিঠা-পায়েস-মসলাদার খাবার খেয়েছেন, এখন তা পরির্বতন করতে হবে। ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেরেই পেটে সমস্যা দেখা দিতে পারে। খাবারের দিকে লক্ষ্য না রাখা এর একটি বড় কারণ।

এ সময় প্রচুর পরিমাণে মৌসুমী ফল ও শাকসবজি খাওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত তেল-চর্বি যুক্ত খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন। কম তেল-মসলায় রান্না করা খাবার গ্রহণ করুন। পাশাপশি নিয়মিত একটি নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার অভ্যাস করুন। নিয়মিত শরীরচর্চা করুন। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন।

আরও পড়ুন: রে বসেই হেয়ার স্পা করার উপায়

বসন্তের সাজেও রাখতে হবে বিশেষ নজর:

ফাল্গুনে লাগাম টেনে ধরতে হবে সাজগোজেও। বসন্তের বেশি সাজলে ঘেমে তা নষ্ট হয়ে যেতে পারে। বসন্তে ভারী সাজের থেকে হালকা সাজ মানানসই। প্রকৃতির রঙের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আপনার সাজটাও রাখুন ন্যাচারাল।

অতিরিক্ত মেকআপ সামগ্রী পরিহার করে, ত্বকের ধরন ও আবহাওয়া বুঝে বেছে নিতে হবে প্রসাধনী। হালকা কোনো রঙের লিপস্টিক বা আইশ্যাডো ব্যবহার করা যেতে পারে। কাজলের হালকা লাইন এ সময় খুবই মানানসই। ত্বকের যত্নে শীতের ব্যবহার্য প্রসাধনীর পরিবর্তে এই ঋতুর উপযোগী উপাদান বেছে নিন।

আরও পড়ুন: ব্রকলি খাওয়ার উপকারিতা

নিজের যত্ন:

বসন্তের আনন্দ উৎসবে বেশি বেশি নিজের যত্ন নিতে হবে। নিজের এবং পরিবারের সুস্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। ঋতু পরিবর্তনের কারণে বসন্তকালে নানান ধরনের অসুখ-বিসুখের প্রকোপ বেড়ে যায়। পরিবর্তিত আবহাওয়ার সাথে আমাদের শরীরের খাপ খাওয়ানোটা কিছুটা সময় সাপেক্ষ।

এ ঋতুতে সুষম খাবার খাওয়ার পাশাপাশি মৌসুমী ফল ও সাকসবজি খান। অন্তত ৮ ঘন্টা ঘুমান এবং নিয়মিত শরীরচর্চা করুন। এ সময় বাতাসে ধুলাবালির পরিমাণ বেড়ে যায়। তাই বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করুন।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এস...

নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও অ...

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং...

আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন বাংলাদেশের অর...

বেলুচিস্তানে নিহত ১০ সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা