ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

মিষ্টি আলুর উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: স্বাদের জন্য অনেকেই মিষ্টি আলু খেতে পছন্দ করেন। শীতকালসহ সারা বছরই এ আলু পাওয়া যায়। এর স্বাস্থ্য উপকারিতা অনেক।

আরও পড়ুন: ঘরে বসেই হেয়ার স্পা করার উপায়

দেখতে অনেকটা সাধারণ আলুর মতো হলেও এটি রঙে ও স্বাদে ভিন্ন। এমনকি সাধারণ আলুর চেয়েও বেশি উপকারী। কয়েকটি কারণে শীতকালে এ আলু খাওয়ার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন এ, সি ও ভিটামিন বি৬। এতে পটাশিয়াম ও ম্যাঙ্গানিজের মতো খনিজ পদার্থও রয়েছে।

পাশাপাশি রয়েছে আয়রন, সোডিয়াম ও ক্যালসিয়াম। মিষ্টি আলু ফাইবারের গুণে সমৃদ্ধ। এ আলুতে কার্বোহাইড্রেট ও প্রোটিনের পরিমাণও বেশি থাকে। তবে ফ্যাটের পরিমাণ একেবারেই কম।

আরও পড়ুন: ব্রকলি খাওয়ার উপকারিতা

জেনে নিন মিষ্টি আলু খেলে কী কী উপকার মিলবে-

(১) মিষ্টি আলু খাবার দ্রুত হজম করতে সাহায্য করে। এর মধ্যে ডায়েটারি ফাইবারের পরিমাণ বেশি। বেশ কিছু গবেষণায় দেখা যায়, এই ফাইবার পেটের ভাল ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে দেয়। ফলে হজমের সমস্যা কম হয়।

(২) মিষ্টি আলুতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখে। এতে থাকা ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। ফলে অতিরিক্ত খাওয়ার ইচ্ছে কমে ওজন নিয়ন্ত্রণে থাকে।

আরও পড়ুন: মাউথ আলসার দূর করার উপায়

(৩) এ আলুতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ প্রদাহনাশক হিসেবে কাজ করে। আর্থ্রাইটিস ও জয়েন্টের ব্যথায় ঘন ঘন প্রদাহ হলে নিয়মিত মিষ্টি আলু খান।

(৪) মিষ্টি আলুতে থাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, যা চোখ ভাল রাখতে সাহায্য করে। রাতকানা রোগের ঝুঁকি কমায় এ আলু।

এছাড়া বয়স হলে চোখে ছানি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের কারণে চোখের বেশ কিছু রোগ হতে পারে। সেই রোগগুলোর ঝুঁকি কমায় ভিটামিন এ।

আরও পড়ুন: ব্রণ দূর করবে যেসব পানী

(৫) মিষ্টি আলু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভিটামিন এ ও সি সমৃদ্ধ হওয়ায় এই আলু বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। এই ভিটামিন দুটি শরীরে রোগ প্রতিরোধকারী কোষ তৈরিতে সাহায্য করে।

(৬) শরীরে ফ্রি র‌্যাডিকাল তৈরি হলে প্রচুর পরিমাণে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়। স্ট্রেস কমাতে সাহায্য করে মিষ্টি আলুর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার ও স্ট্রোকের ঝুঁকিও কমায়। সূত্র: এবিপি লাইভ

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার: জয়নুল আবেদিন

বিএনপি ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্...

সৌরভ-আশুতোষকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তির আলটিমেটাম ‘ককরোচ’দের

ভোটার তালিকা সংশোধনের একটি বিতর্কিত প্রক্রিয়াকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে...

তিন দিনে ৩০০ কোটি পেরোল রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি ‘জেলার ২’ মুক্তির...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা