সংগৃহীত ছবি
লাইফস্টাইল

ছুটির দিন কাটাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক: ছুটির দিন কর্মজীবীদের জন্য বিশাল একটা আনন্দের দিন। সারা সপ্তাহ কাজের পরে এক-দুই দিন ছুটিতে কত কিছুই না করতে মন চায়। কিন্তু বাসার মধ্যে অলস সময় কাটাতে কাটাতেই ছুটি শেষ হয়ে যায়। তাই ছুটির দিনটি আনন্দের আর অর্থবহ করে তুলতে হলে এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখুন।

আরও পড়ুন: ফুলকপির বড়া তৈরির রেসিপি

তালিকা করা মানেই যে সারাদিন কাজ করবেন এমন নয়। তাহলে আর ছুটির দিনের সাথে অন্যদিনের কি সম্পর্ক থাকল। নিজের কোনো অদেখা ভালো সিনেমা দেখতে পারেন, বই পড়তে পারেন, বিশেষ কারো সঙ্গে দেখাও করে আসতে পারেন। উপভোগ করুন ছুটির দিনটিকে।

পুরো সপ্তাহ কাজের পর আমরা ছুটির দিনে কোনো কাজই করবো না, শুধু ঘুমাবো। আর তা না হলে কোনো অযথা কাজে সময় কেটে যায়। কিন্তু যে কাজ অন্যদিন করতে পারেন না, সেই কাজটি ছুটির দিনে করে ফেলাই ভালো। আর এজন্য আগের থেকেই একটি তালিকা করে রেখে দিন যে ছুটির দিন কি কি কাজ করবেন আপনি। সেটা ঘরের বা অফিসের হোক।

আরও পড়ুন: কুকিজ তৈরির রেসিপি

১)একটু অন্যরকম কিছু করুন: সারা সপ্তাহ যা করার সময় পান না তা করতে পারেন ছুটির দিনে। এক-দুই ঘণ্টার মাঝে করা যাবে এমন কিছু চেষ্টা করে দেখুন। এই যেমন নতুন একটা রেসিপি করুন, নিজের একটা বাগান করুন, ছবি আঁকুন, পছন্দের কোনো পোশাক পরুন, ছবি তুলুন, পরিবারকে নিয়ে ভালো কিচূএকটা করুন। দেখবেন ছুটির দিনটা দারুণ কাঁটবে।

২)ঘরের জরুরি কাজকর্ম সেরে রাখুন: সারা সপ্তাহ কাজ করেছেন, ঘরের কাজে সময় দিতেই পারেন না। তাতে করে অনেক কাজ জমে থাকে। ছুটির দিনে তাই এই জমে থাকা কাজগুলো দ্রুত শেষ করুন এবং অতিরিক্ত কিছু কাজ শেষ করে রাখুন। যেমন সারা সপ্তাহ ব্যবহারের পোশাকগুলো আগেই ইস্ত্রি করে রাখতে পারেন, জুতো এবং অলংকার আগে থেকেই ঠিক করে রাখতে পারেন।

আরও পড়ুন: মাছের ঝুরি কাবাবের রেসিপি

৩)ভালো কিছু খান, তবে ভারি খাবার নয়: একা একা বা পরিবারের সঙ্গেই ছুটি কাটান না কেন, একটু বিশেষ খাবারের ব্যবস্থা করুন। পছন্দের খাবার রাঁধুন বা বাইরে খান। তবে সাবধান, ফাস্টফুড বা অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকাই ভালো।

৪)পরিবারকে সময় দিন, ঘুরতে যান: পরিবার একটি গুরুত্বপূর্ণ বিষয়। কাজের চাপে তো পরিবারের কাউকে সময়ই দেওয়া হয়না। কিন্তু ছুটির দিনটা অবশ্যই তাদের সময় দিন। যে কথাগুলো জমে থাকে সেগুলো শেয়ার করুন, একসঙ্গে রান্না করুন এবং অবশ্যই কাছেপিঠে কোথাও থেকে ঘুরে আসুন পরিবারকে নিয়ে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা