সংগৃহীত
লাইফস্টাইল

মাছের ঝুরি কাবাবের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: মাছ দিয়ে যেকোনো পদ তৈরি করাই বেশ সহজ। বিশেষ করে বড় মাছ হলে তো আরও ভালো। বড় যেকোনো মাছ দিয়েই তৈরি করা যায় এ কাবাব। এক্ষেত্রে কাতল, কোরাল, রুই এ জাতীয় মাছ হলে বেশি ভালোলাগে। গরম ভাত কিংবা পোলাওর সঙ্গে পরিবেশন করা যাবে এই কাবাব। চলুন জেনে নেই মাছের ঝুরি কাবাব তৈরির রেসিপি-

আরও পড়ুন: মাউথ আলসার দূর করার উপায়

তৈরি করতে যা লাগবে

বড় মাছের টুকরা- ৩টি, আদা বাটা- আধা চা চামচ, রসুন বাটা- আধা চা চামচ, কাবাবের গুঁড়া মসলা- ১ টেবিল চামচ, পেঁয়াজ মিহি করে কাটা- ১ কাপ, লবণ- স্বাদ অনুযায়ী, তেল- পরিমাণমতো, লেবুর রস- ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ও ধনিয়া পাতা কুচি- ১ টেবিল চামচ, পানি ও তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে মাছের টুকরো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর তাতে পরিমাণমতো পানি, আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে সিদ্ধ করে পানি ফেলে দিতে হবে। এরপর মাছের কাঁটা হাত দিয়ে বেছে তাতে লেবুর রস, কাঁচা মরিচ ও ধনিয়া পাতা কুচি ও গরম মসলা গুঁড়া ও সামান্য লবণ মাখিয়ে রাখতে হবে। একটি ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে মিহি করা পেঁয়াজ ভেজে মাছ দিয়ে ঝুরির মতো করে ভেজে নিতে হবে। এবার নামিয়ে ডিশে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা