সংগৃহীত
লাইফস্টাইল

ফুলকপির বড়া তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: শীত কালে নানা ধরণের সবজি পাওয়া যায়। এর মধ্যে আকর্ষণীয় সবজি হলো ফুলকপি। ফুলকপি দিয়ে তৈরি করা যায় সুস্বাদু সব খাবার। যেমন- ফুলকপির কোর্মা, ফুলকপির রোস্ট, ফুলকপির পায়েস ইত্যাদি। চাইলে খুব সহজেই তৈরি করা যায় ফুলকপির বড়া। শীতের বিকেলের নাস্তা হিসেবে কিংবা অতিথি আপ্যায়নেও এই পদ থাকলে মন্দ হয় না। চলুন জেনে নেওয়া যাক ফুলকপির বড়া তৈরির রেসিপি-

আরও পড়ুন: মটরশুঁটি পোলাওয়ের রেসিপি

তৈরি করতে যা লাগবে

ফুলকপি- ১টি, ময়দা ও কর্নফ্লাওয়ার- ১ কাপ, কালিজিরা- এক চিমটি, ধনিয়াপাতা কুচি- ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ, চিনি- আধা চা চামচ, লবণ- স্বাদমতো, টেস্টিং সল্ট- এক চিমটি, গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ, সয়াসস- ১ টেবিল চামচ, ডিম- ১টি, তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন

ফুলকপি লবণ দিয়ে একটু ভাপ দিয়ে তুলে নিতে হবে। তেল ছাড়া সব উপকরণ পানি দিয়ে গোলা তৈরি করে নিতে হবে। খুব পাতলা বা খুব ঘন যেন না হয় সেদিকে খেয়াল রাখা লাগবে। ভাপানো ফুলকপি গোলায় চুবিয়ে ডুবো তেলে ভেজে গরম গরম পোলাও বা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

ফিলিপাইনে জাহাজে আগুন, নিহত বেড়ে ৭৭

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে যাত্রীবাহী একটি জাহাজে আগুন লাগার ঘটনায় মৃত...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের সন্তানরা মেধা ও যোগ্যতার মাধ্যমে ভালো অর্জন কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা