সংগৃহীত
লাইফস্টাইল

নাট বিস্কুট তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: কমবেশি আমরা সবাই বিস্কুট খাই। সাধারণত বিস্কুট বাইরে থেকেই কিনে খাওয়া হয়। তবে বাসায় তৈরি করে খাওয়াই স্বাস্থ্যকর। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে শিশুর টিফিন, বিস্কুটের প্রয়োজন হয়। চাইলে ঘরে থাকা অল্প কিছু উপকরণে তৈরি করা যায় নাট বিস্কুট। এটি সুস্বাদু ও তৈরি করতে সময়ও লাগে কম।

আরও পড়ুন: মুরগির মাংসের তেহারি’র রেসিপি

চলুন তবে জেনে নেওয়া যাক নাট বিস্কুট তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

মাখন- ১০০ গ্রাম, ঘি- ১০০ মিলি, ময়দা- আড়াই কাপ, আমন্ড গুঁড়া- আধা কাপ, আইসিং সুগার- ১ কাপ, ডিম- ১টি, ভ্যানিলা- ১ চা চামচ, পানি- ১ টেবিল চামচ, বেকিং পাউডার- আধা চা চামচ।

যেভাবে তৈরি করবেন

আরও পড়ুন: চিকেন আফগানি কাবাব তৈরির রেসিপি

মাখন, ঘি, আইসিং সুগার, ভ্যানিলা এসেন্স বিট করে, এবার ডিম বিট করুন। পানি দিয়ে বিট করে ময়দা ও আমন্ড গুঁড়া মেখে নিতে হবে। মাখানো ময়দা ৪৫ মিনিট সাধারণ তাপমাত্রায় রেফ্রিজারেটরে রেখে দিতে হবে। রেফ্রিজারেটর থেকে বের করে ডাবল পলিথিন দিয়ে আড়াই সেমি পুরু করে বেলুনের মতো বানিয়ে নিতে হবে। এবার পছন্দমতো নকশা করে গ্রিজ করা ট্রেতে বিস্কুট দিয়ে প্রিহিটেড ওভেনে ১৬০ ডিগ্রিতে ২২ মিনিট বেক করতে হবে দ্বিতীয় রেকে। সবশেষে ঠান্ডা হলে সাজিয়ে পরিবেশন করুন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা