সংগৃহীত
লাইফস্টাইল

রুই মাছের কোপ্তা কারির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: রুই মাছ পরিচিত মাছগুলোর একটি। বেশিরভাগ বাড়িতেই এই মাছ খাওয়া হয়। তবে সব সময় সেই একই ভাজা কিংবা ভুনা খেতে ভালোলাগে না। মাঝে মাঝে স্বাদ বদল হলে খারাপ হয় না। সাধারণ স্বাদের রুই মাছ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারেন ব্যতিক্রমী স্বাদের এই কোপ্তা কারি। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে এটি খেতে দারুণ লাগে। চলুন জেনে নেওয়া যাক রুই মাছের কোপ্তা কারি তৈরির রেসিপি-

আরও পড়ুন: তারুণ্যে যেসব খাদ্যাভ্যাস দরকার

তৈরি করতে যার লাগবে

রুই মাছের পেটি- ৬-৭ পিস, ভাত বাটা- আধা কাপ, আদা বাটা- আধা চা চামচ, রসুন বাটা- আধা চা চামচ, লবণ- স্বাদ অনুযায়ী, এলাচ ও দারুচিনি বাটা- সামান্য, ধনে পাতা কুচি- ১ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা করা- আধা কাপ, কাঁচা মরিচ কুচি- ১ চা চামচ, কাঁচা মরিচ- আস্ত ৪-৫টি, পেঁয়াজ মিহি করে কাটা- আধা কাপ, হলুদ গুঁড়া- ১ চা চামচ, মরিচ গুঁড়া- ১ চা চামচ, জিরা গুঁড়া- ১ চা চামচ, রসুন বাটা- আধা চা চামচ,
তেল ও পানি- পরিমাণমতো।

আরও পড়ুন: নতুন বছরে ভালো থাকার উপায়

যেভাবে তৈরি করবেন

মাছের টুকরোগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পাটায় ছেঁচে চামড়া থেকে মাছ ছাড়িয়ে নিতে হবে। মাছ বেটে কাঁটা ছাড়িয়ে সব মসলা ভালোভাবে তাতে মিশিয়ে গোল গোল করে ডুবো তেলে ভেজে তুলে নিতে হবে। এবার অন্য একটি কড়াইয়ে তেল গরম করে নিতে হবে। এরপর তাতে পেঁয়াজ কাটা ও কাঁচা মরিচ দিয়ে দিতে হবে।

ভাজা হলে তাতে একে একে রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য লবণ ও পরিমাণমতো পানি দিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হলে তাতে ভাজা কোপ্তা, ধনে পাতা কুচি ও জিরা গুঁড়া দিয়ে দশ মিনিট চুলায় রেখে দিতে হবে। গ্রেভি ঘন হয়ে গেলে তা নামিয়ে ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

মুন্সীগঞ্জে এনসিপির যুগ্ম-সমন্বয়ক ফারজানা'র পদত্যাগ 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুন্সীগঞ্জ জেলা সার্চ কমিটির যুগ্ম-সমন্বয়ক ফার...

মাদারীপুরে ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেফতার 

মাদারীপুরের রাজৈর উপজেলায় আলোচিত ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান হিসেবে...

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জেলে বাবার জন্য দুপুরের খাবার পৌঁছে দিতে গিয়ে...

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

স্কুল ফিডিংয়ে নষ্ট খাবার সরবরাহ, গ্রেফতার ২ 

​মাদারীপুর সদর উপজেলায় স্কুল ফিডিং প্রকল্পের আওতায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা