রুই মাছের দোপেঁয়াজা
লাইফস্টাইল

রুই মাছের দোপেঁয়াজা

সান নিউজ ডেস্ক: আমরা মাছে-ভাতে বাঙালি। বাঙালির পাতে মাছ না হলে জমে না। মাছ কম বেশি সবাই পছন্দ করেন। মাছ দিয়ে তৈরী করা যায় অনেক রকম সুস্বাদু অনেক খাবার।

তৈরি করা যায় সুস্বাদু সব পদ। যারা মাছ খেতে খুব একটা পছন্দ করে না, তারাও চেটেপুটে খাবে। মাছ রুই সবার পরিচিত। বেশিরভাগ বাড়িতেই কেনা হয় এই মাছ। রুই মাছের দোপেঁয়াজা খুব সুস্বাদু খাবার। আজ চলুন জেনে নেওয়া যাক রুই মাছের দোপেঁয়াজা তৈরির রেসিপি-

উপকরণ:

রুই মাছ- ১ কেজি

বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি- ৩টি

রসুন বাটা- ১ টেবিল চামচ

আদা বাটা- ২ টেবিল চামচ

মরিচ বাটা- ১ টেবিল চামচ

ধনিয়া বাটা- ১ টেবিল চামচ

হলুদ বাটা- আধ চা চামচ

গরম মসলা বাটা- পরিমাণমতো

বাদাম কুচি করে কাটা এবং বাটা- ৪০ গ্রাম

গোলমরিচ- আধ টেবিল চামচ

লেবুর রস- ২টি লেবুর

ধনিয়াপাতা কুচি- পরিমাণমতো

লবণ, পানি ও তেল- পরিমাণমতো।

পদ্ধতি

মাছ কেটে ভালো করে ধুয়ে নিন। এরপ হলুদ গুঁড়া এবং লেবুর রস দিয়ে মাছ ভেজে তুলে নিন। এবার কড়াইতে তেল দিয়ে তাতে হলুদ, ধনিয়াপাতা কুচি, গরম মসলা, রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা আধা কাপ পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে ৫-৭ মিনিট। এবার এই ঝোলে মাছ ছেড়ে নিয়ে মৃদু আঁচে রাখতে হবে ১০-১২ মিনিট। তেল উপরে ভেসে উঠলে নামিয়ে নিন। উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা