সংগৃহীত
লাইফস্টাইল

কবুতরের রোস্টের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: কবুতরের মাংস পছন্দ করেন না এমন লোক থুব কমই আছে। স্বাস্থ্যের জন্য এই মাংস অনেক উপকারী। পোলাওয়ের সঙ্গে এটি খেতে দারুণ লাগে। চলুন জেনে নেই রেসিপি-

আরও পড়ুন: যেসব কারণে মাথায় খুশকি হতে পারে

তৈরি করতে যা যা লাগবে:

কবুতর ৪টি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সামান্য, তেল আধা কাপ, এলাচ ৩-৪টি, দারুচিনি ২-৩ টুকরো, তেজপাতা ২-৩টি, গোলমরিচ ৭-৮টি, লবঙ্গ ৩-৪টি, পেঁয়াজ কুচি আধা কাপ, পানি আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া আধা টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, পানি আধা কাপ, তেল আধা কাপ, গরম মসলার গুঁড়া আধা চা চামচ, ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ, আস্ত কাঁচা মরিচ ৫-৬টি, পেঁয়াজ বেরেস্তা ২টেবিল চামচ।

যেভাবে তৈরি করতে হবে:

কবুতরগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে আস্ত কবুতরগুলো মাখিয়ে ১০-১৫মিনিট রেখে দিতে হবে। এরপর চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে কবুতরগুলো দিয়ে উল্টেপাল্টে হালকা ভেজে প্যান থেকে উঠিয়ে নিতে হবে। এবার প্যানের এই তেলের মধ্যে সামান্য এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ ও লবঙ্গ ভেজে নিতে হবে। এবার পেঁয়াজ কুচি নেড়ে নেড়ে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে।

আরও পড়ুন: ইসবগুলের গুণাগুণ

এরপর একে একে আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া ও লবন পরিমাণমতো দিয়ে দিতে হবে। তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে মসলা কষিয়ে নিতে হবে। এরপর আধা কাপ পানি দিয়ে মসলা আবারও অল্প সময় কষিয়ে ভেজে রাখা কবুতর দিয়ে দিতে হবে। নেড়ে নেড়ে মসলার সঙ্গে মিশিয়ে ঢেকে কষিয়ে ১০ মিনিটের মতো রা ন্না করতে হবে। এবার কবুতর সেদ্ধ করতে পানি দেড় বা ২কাপ দিয়ে দিন। ১৫-২০মিনিটের মতো মাঝারি আঁচে ঢেকে রান্না করতে হবে। এবার তাতে দিয়ে দিতে হবে গরম মসলার গুড়া, ভাজা জিরার গুড়া, আস্ত কাঁচা মরিচ ও পেঁয়াজ বেরেস্তা। সবকিছু নেড়ে কবুতরের সঙ্গে মিশিয়ে অল্প আঁচে ঢেকে চুলার উপর রেখে দিতে হবে ৫-৭ মিনিট।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা