ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ঝগড়ার সময় শান্ত থাকার উপায়

লাইফস্টাইল ডেস্ক: জীবনে চলার পথে ঝগড়া হতেই পারে। তবে সেটাকে বেশি বাড়তে দেয়া উচিত নয়। যেকোনো একজনকে পরিস্থিতি সামাল দিতে হয়।

আরও পড়ুন: পদোন্নতি পেতে বাড়াতে হবে যেসব দক্ষতা

নিজেকে শান্ত রেখে রাগ নিয়ন্ত্রণের মাধ্যমে কমিয়ে আনা যায় ঝগড়ার মাত্রা। এটি মোটেও সহজ নয়। তবে এর জন্য রয়েছে বেশ কিছু উপায়। জেনে নিন এর ৫ টি উপায়-

(১) গভীরভাবে নিঃশ্বাস নিন:

ঝগড়ার সময় গভীর শ্বাস নেয়া ও নীরবতা পালন করার পরামর্শ দেয়া হয়। কারণ নীরবতায় একসময় আপনার সঙ্গী ঝগড়া করার আগ্রহ হারিয়ে ফেলবে। এটি পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করে। এটি রাগ ও তর্কের সঙ্গে মোকাবিলা করার একটি ব্যবহারিক হাতিয়ার।

(২) সহানুভূতিশীলতা:

সহানুভূতিশীলতা বোঝাপড়ার বিকাশ ঘটায় এবং যুক্তিকে দ্বন্দ্বে রূপান্তরিত হতে বাধা দিতে সাহায্য করে। সহানুভূতি অপরপক্ষের অভিজ্ঞতা ও চিন্তা যাচাই করতে সাহায্য করে এবং তর্কের সমাধানে সাহায্য করে। তাই সহানুভূতিশীল হোন। এতে সমাধান সহজ হবে।

আরও পড়ুন: সেহরিতে যেসব খাবার ক্ষতিকর

(৩) আক্রমনাত্মক হওয়া এড়িয়ে চলুন:

বিরোধপূর্ণ পরিস্থিতি সমাধানের একটি গুরুত্বপূর্ণ উপায় হলো আক্রমণাত্মক না হওয়া। আক্রমনাত্মক দেখলে সঙ্গীর রাগ কিন্তু আরও বেড়ে যেতে পারে। তাই এ ধরনের কাজ থেকে বিরত থাকুন।

(৪) একটু সময় নিন:

কথার উত্তরে দ্রুত কথা না বলে একটু সময় নিন। অপরপক্ষের কাছ থেকে ব্যাখ্যা দাবি করার আগে চিন্তা করা গুরুত্বপূর্ণ। কথার পিঠে কথা বললে তা বিরোধপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। ঝগড়া কমাতে চাইলে পাল্টা জবাব না দিয়ে চুপ করে থাকাটাই শ্রেয়। এটি পরিস্থিতি শান্ত করতে সাহায্য করে।

আরও পড়ুন: রোজাদারের জন্য স্বাস্থ্যকর খাবার কোনগুলো?

(৫) মেজাজ হারানো যাবে না:

অতিরিক্ত তর্কের মাঝে মেজাজ হারানো যাবে না। মেজাজ হারানোর পরিবর্তে তর্ক-বিতর্কের সমাধান খোঁজার চেষ্টা করুন। চিৎকার এবং উচু গলায় কথা বললে তা শুধুমাত্র উত্তেজনা বাড়ায়। মেজাজ হারিয়ে ফেললে তা হতে পারে সম্পর্কের মধ্যে দ্বন্দ্বের প্রধান কারণ। ধৈর্য ধরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন।

সান নিউজ/এসএম/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

আরব নাগরিকরা ইসরাইলের অবিচ্ছেদ্য অংশ : আইজেনকোট

ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন সরকার গঠনকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে উঠেছে।...

শেনঝেনে ঐতিহাসিক বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন-জিনপিং

বিশ্বের সবচেয়ে শক্তিমান ৩ দেশের রাষ্ট্র ও সরকারপ্র...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা