ছবি: সংগৃহীত
খেলা

ফের মেজাজ হারালেন সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের সান্নিধ্যে আসতে ভক্তদের আগ্রহের সীমা নেই। এবার খেলার মাঠে এক ভক্ত সেলফি তুলতে চাইলে মেজাজ হারান এ তারকা।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল ঘোষণা

এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে। সবশেষ সোমবার (৬ মে) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক আর শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মধ্যকার ম্যাচের আগে মেজাজ হারিয়ে এক ভক্তকে চড় মারতে উদ্যত হন এ অলরাউন্ডার।

ম্যাচ শুরুর আগে মাঠের পাশে ২ কোচের সঙ্গে কথা বলছিলেন সাকিব। এ সময় এক তরুণ হঠাৎ সেলফি তুলতে যান। তাকে নিষেধ করলেও সাকিবের কথা শোনেননি তিনি।

আরেকবার সেলফি তুলতে চেষ্টা করলে মেজাজ হারিয়ে মোবাইল কেড়ে নিয়ে ওই ভক্তকে চড় মারতে উদ্যত হন সাকিব। অবশ্য চড় মারতে গিয়েও থেমে যান তিনি। পরে ওই তরুণকে মাঠ থেকে বের করে দেয়া হয়।

আরও পড়ুন: ভারতকে টপকে শীর্ষে অস্ট্রেলিয়া

এ দিন সকালেও স্টেডিয়ামে প্রবেশের সময় মেজাজ হারান সাকিব এ অলরাউন্ডার। তখনও সেলফি তোলার জন্য এক ভক্ত ফোন নিয়ে এগিয়ে এলে সাকিব ফোন কেড়ে নিতে উদ্যত হন। যদিও সেখানেও অপ্রীতিকর কিছু ঘটেনি। তবে প্রশ্ন উঠেছে স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে।

ঢাকা প্রিমিয়ার লিগের এ ম্যাচ খেলছেন জাতীয় দলের একাধিক তারকা। তাদের কাছে ভক্তদের এমন অবাধ বিচরণের সুযোগ কেন থাকবে- প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

তবে পরিস্থিতি যাই হোক, ক্রিকেট অলরাউন্ডারের মেজাজ হারানো তাকে নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এমন বিতর্কের দিনেও ঠিকই রেকর্ড বুকে নাম লেখান সাকিব। আজ দেশের ক্রিকেটে মাত্র তৃতীয় বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট পেয়েছেন তিনি।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

শাহাদাত হোসেন দীপু ও জাকির হোসেনের উইকেট পেয়ে ৪০০ উইকেট পূর্ণ করেন সাকিব। এর আগে এ কীর্তিতে নাম লেখান মাশরাফি বিন মর্তুজা এবং আব্দুর রাজ্জাক রাজ। তাদের মধ্যে সবার আগে এ মাইলফলক স্পর্শ করেছিলেন আব্দুর রাজ্জাক।

লিস্ট 'এ' ক্রিকেটে ৪০০ উইকেট স্পর্শ করতে রাজ্জাকের লেগেছিল ২৬৯ ম্যাচ ও মাশরাফির লেগেছিল ২৮৭ ম্যাচ। সময়টা একটু বেশি লাগলেও ৪০০ উইকেটের ক্লাবে নাম লেখাতে টাইগার অলরাউন্ডার খেলেছেন ৩০৮ ম্যাচ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা