সংগৃহীত ছবি
বাণিজ্য

গাইবান্ধায় ১০০ টাকা মণ ফুলকপি

এস,এম শাহাদৎ হোসইন, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ১০০ টাকার বিক্রয় হচ্ছে ১ মণ (৪০ কেজি) ফুলকপি। এ সময় ফুলকপি দাম কম হলেও বিক্রয়ের জন্যও মিলছে না ক্রেতা। এতে বিপাকে পড়েছে কৃষি নির্ভর এ জেলার সবজি চাষিগণ।

শনিবার (২৮ ডিসেম্বর) এই দৃশ্য দেখা যায়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

এদিকে, কমেছে সব ধরনের সবজির দাম। তবে বেশি দামে সার ও কীটনাষক ক্রয় সবজি চাষ করে সঠিক মূল্য না পেয়ে বিপাকে পড়েছে কুষক।

কৃষি বিভাগ সুত্রে জানা যায়, আবহাওয়া অনুকলে থাকায় সবজির ফলন ভালো হওয়ায় সবজির দাম কমেছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারে শীতকালের সবজি ফুলকপি বিক্রয় করতে এসে বিপাকে পড়েছেন কচুয়া গ্রামের শরিফ হোসেন। (৩০-৪০) টাকা কেজি ফুলকপি ৭ দিনের ব্যবধানে বিক্রয় করতে হচ্ছে ৪-৫ টাকা কেজি দরে। বাজারে ফুলকপি বিক্রয় করার পরে শ্রমিকের খরচ তোলা সম্ভব হচ্ছে না।

একই গ্রামের জমিদুল মিয়া বলেন, অনেক কষ্ট করে মুলা চাষ করেছি। সার, পানি সব দেয়ার পরে ফলন বেশ ভালো হয়েছে। কিন্তু মুলা বিক্রয় করতে এসে বিপদে পড়েছি। ২ টাকা কেজিতেও কেউ মুলা নিচ্ছে না।

ফলন ভালো হওয়ায় ফুলকপির দাম কমার কথা জানা সাঘাটা উপজেলার গাছাবাড়ী গ্রামের সুমন মিয়া। তিনি বলেন, দুই বিঘা জমিতে ফুলকপি চাষ করেছি। ফুলকপি চাষে খরচ হয়েছে (৫০-৬০) হাজার টাকা। তবে ফুলকপি বিক্রয় করে খরচের টাকা তোলা সম্ভব হবে না।

আরও পড়ুন: পেঁয়াজের বাজারে স্বস্তি

বোনারপাড়া বাজারের সবজি ব্যবসায়ী মিঠু মিয়া বলেন, ৭ দিনের ব্যবধানে সবজির দাম অনেক কমেছে। গত ৭ দিন আগে ফুলকপি ছিল (২০-২৫) টাকা কেজি। বাঁধাকপি ছিল ২০ টাকা পিস। আলু (৬০-৭০) টাকা কেজি। শনিবার সেই ফুলকপি বিক্রয় হচ্ছে (৪-৫) টাকা কেজি, বাঁধাকপি (৭-৮) টাকা পিচ, আলু ৪০ টাকা কেজি এবং মুলা (২-৩) টাকা কেজি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা