সংগৃহীত ছবি
বাণিজ্য

শীতের সবজিতে ভরপুর বাজার

নিজস্ব প্রতিবেদক: শীতকালীন সবজিতে ভরপুর বাজার। কমতে শুরু করেছে অনেক সবজির দাম।

আরও পড়ুন: শীতের ছোঁয়ায় স্বস্তি সবজির বাজার

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর মুহাম্মদপুর টাউন হল, রায়ের বাজার, ধানমন্ডি স্টাফ কোয়ার্টারসহ বেশকয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

বাজার ঘুরে দেখা যায়, মানভেদে প্রতি কেজি বেগুন ৪০-৫০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, মুলা ৩০ টাকা, লতি ৬০ টাকা, ধুন্দল ৪০ থেকে ৫০ টাকা ও পটোল ৪০ টাকা, কাঁচা পেঁপে ২০ টাকা, গাজর ৬০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, টমেটো ৮০ টাকা, শিম ৪০ থেকে ৬০ টাকা, শালগম ৩০ টাকা থেকে ৪০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, নতুন আলু ও পুরাতন আলু ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

এছাড়া ধনেপাতার আঁটি ১০ টাকা, পেঁয়াজের কালি ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতি পিস ফুলকপি ২৫ থেকে ৪৫ টাকা, বাঁধাকপি ৩০ টাকা এবং প্রতি পিস লাউয়ের জন্য গুণতে হচ্ছে ৫০-৮০ টাকা। তবে ছোট বড় আকারের ওপরে এই তিন সবজির দাম নির্ধারণ হয়।

বাজারে লালশাকের আঁটি ১০ টাকা, পাটশাক ১০-১৫ টাকা, পুঁইশাক ২০-৩০ টাকা, মুলাশাক ১০ টাকা, ডাঁটাশাক ১০ টাকা, কলমি শাক ১০ টাকা ও পালংশাক বিক্রি হচ্ছে ১০ টাকা আটিঁ।

আরও পড়ুন: সোনার দাম কমলো

মুহাম্মদপুর টাউন হলের বাজার করতে আসা এক ক্রেতা বলেন, এখন বাজারে শীতকালীন সব সবজিই আছে। অনেক সবজির দাম কমেছে। তবে নিম্ন আয়ের মানুষের জন্য আরও কমলে ভালো হয়। আগে আমরা নতুন আলু এলে ২০-৩০ টাকায় কিনে খেতাম। সেই তুলনায় এখন তা অনেক দাম। সব কিছুতেই সিন্ডিকেট কাজ করছে।

রায়ের বাজারের সবজি বিক্রেতা বলেন, আজকে পুরাতন আলু আর নতুন আলুর দামে কোনো পার্থক্য নেই। দুটোরই দাম ৫০ টাকা। বাজারে শীতকালীন সবজি আসা শুরু করেছে। আগামীতে আরও কমবে সবজির দাম।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা