সংগৃহীত ছবি
বাণিজ্য

পেঁয়াজের বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: দেশে ভোগ্যপণ্যের আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ায় ও বাজারে নতুন পেঁয়াজ উঠায় স্বস্তি ফিরেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা যায়।

আরও পড়ুন: সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন গ্রেফতার

এদিকে, রাজধানীর খুচরা বাজারে প্রকারভেদে দেশি-বিদেশি প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে (৫৫-৯০) টাকায়।

বাজারে দেখা যায়, প্রতি কেজি দেশি পেঁয়াজ (৭০-৮০) টাকা, তবে পাবনা জেলার স্পেশাল পেঁয়াজ প্রতি কেজি (৮৫-৯০) টাকা, এ সময় নতুন মুড়ি কাটা পেঁয়াজ প্রতি কেজি (৫৫-৬০) টাকা এবং ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি (৬৫-৭০) টাকা।

অপরদিকে, বাজারে বড় রসুন প্রতি কেজি (২৪০-২৬০) টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে, দেশে অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য পেঁয়াজের এই দামের লাগাম টানতে কাস্টমস ডিউটি এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে এনবিআর। এ সময় শুল্কমুক্ত সুবিধা দেওয়ায় ও বাজারে নতুন পেঁয়াজ আসায় ইতিবাচক প্রভাব পড়েছে।

আরও পড়ুন: রাজধানীর আবাসিক ভবনে আগুন

পেঁয়াজের দাম সম্পর্কে ব্যবসায়ী মাহিম বলেন, ভারত থেকে দেশে পেঁয়াজ আসতে শুরু করেছে, অন্যদিকে বাজারে দেশি নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে। এর ফলে দাম কমছে।

কারওয়ান বাজারের বিক্রেতা জালাল বলেন, গত সপ্তাহের দামের তুলনায় খুচরা বাজারে প্রতি কেজিতে ৫ টাকা কমে নতুন আলু প্রতি কেজি (৩৮-৪৫) টাকা এবং মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি (৪০-৪৫) টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে একজন ক্রেতা বলেন, বাজারে প্রচুর পরিমাণে নতুন আলু ও পেঁয়াজ আসায় দাম অনেকটাই কমছে। আগামী সপ্তাহের মধ্যে দাম হয়ত আরও কমবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা