সংগৃহীত ছবি
জাতীয়

সুখবর দিলো চীন

নিজস্ব প্রতিবেদক: আগামী রোববার (১ ডিসেম্বর) থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় চীনা দূতাবাস এক বিবৃ‌তিতে এই তথ্য জা‌নায়।

আরও পড়ুন: ৬ অঞ্চলে ঝড়ের আভাস

বিবৃ‌তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (৫ সে‌প্টেম্বর) প্রেসি‌ডেন্ট শি জিন‌পিং চীন-আফ্রিকান শীর্ষ সম্মেলনে স্বল্পোন্নত (এলডিসি) বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দি‌য়ে‌ছেন। এরপর আগামী (১ ডি‌সেম্বর) বাংলা‌দেশ-চী‌নের কূট‌নৈ‌তিক সম্প‌র্ক স্থাপ‌নের দিন থে‌কে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পা‌বে বাংলা‌দেশ।

বিবৃ‌তিতে আরও বলা হয়েছে, ট্যারিফ কোটা ব্যবস্থাপনা সাপেক্ষে পণ্যের জন্য শূন্য শুল্ক ব্যবস্থাপনা শুধুমাত্র কোটার পরিমাণের মধ্যে থাকা পণ্যগুলোর জন্য প্রযোজ্য হ‌বে। কোটার পরিমাণ অতিক্রম করা পণ্যের মূল শুল্ক হারের অধীন হবে।

ঢাকার সব থেকে বড় বাণিজ্যিক অংশীদার হলো বেইজিং। গত অর্থবছরে চীন থেকে ১৮.৬ বিলিয়ন ডলার মূল্যমানের পণ্য আমদানি করেন বাংলাদেশ। অপরদিকে, বাংলাদেশ-চীনে রপ্তানি হয় ৬৭৬ মিলিয়ন ডলারের পণ্য।

আরও পড়ুন: ট্রাফিক আইন লঙ্ঘনে ৮৭০টি মামলা

প্রসঙ্গত, ২০২০ সালে ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পেতো। ২০২২ সালে তা বাড়িয়ে ৯৮ শতাংশ করেন চীন। এ সময় শুল্কমুক্ত পণ্যের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্যসহ ৩৮৩টি নতুন পণ্য ছিলো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা