সংগৃহীত
লাইফস্টাইল

গাজরের লাড্ডু তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: গাজর দিয়ে তৈরি করা যায় চমৎকার সব খাবার। এটি দিয়ে মিষ্টি জাতীয় খাবার তৈরি করলে তা খেতে বেশি সুস্বাদু লাগে। গাজরের পায়েস, হালুয়া তো তৈরি করাই হয়, গাজরের লাড্ডুর স্বাদ মুখে লেগে থাকার মতো। একবার তৈরি করে খেলে বারবার তা খেতে ইচ্ছা হবে। চলুন জেনে নেওয়া যাক গাজরের লাড্ডু তৈরির রেসিপি-

আরও পড়ুন: মুরগির রোস্ট রান্নার রেসিপি

তৈরি করতে যা লাগবে

গাজর- ১ কেজি, দুধ- ১ লিটার, মাওয়া- ২ কাপ, চিনি- ৩ কাপ, ঘি- আধা কাপ, এলাচ গুঁড়া- আধা চা চামচ, কেওড়া- ১ টেবিল চামচ, দারুচিনি- ২ টুকরা, এলাচ- ২টি।

যেভাবে তৈরি করবেন

গাজর মিহি কুচি করে দারুচিনি, এলাচ, দুধ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। অন্য প্যানে ঘি গরম করে সেদ্ধ গাজরের সঙ্গে চিনি দিয়ে চুলায় জ্বাল করতে হবে। এর পর কেওড়া ও এলাচ গুঁড়া দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে প্যানের গা ছেড়ে এলে চুলা বন্ধ করে দেড় কাপ মাওয়া দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে হবে। অল্প ঠান্ডা হলে লাড্ডুর আকার করে মাওয়া বানিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা