সংগৃহীত
লাইফস্টাইল

গাজরের কেক তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: শীতের মৌসুমে বিভিন্ন রকমের সবজি বাজারে উঠে,তার মধ্যে গাজর অন্যতম। এই সবজি দিয়ে তৈরি করা যায় নানা ধরনের খাবার। সালাদ তৈরি থেকে শুরু করে রান্নায় ব্যবহার করা হয় গাজর। এছাড়াও গাজর দিয়ে তৈরি করা যায় অনেক ধরনের ডেজার্টও।

আরও পড়ুন: কাশি সারাতে করণীয়

এই কেক তৈরি করা একেবারেই সহজ। চলুন জেনে নেওয়া যাক গাজরের কেক তৈরির রেসিপি-

তৈরি করতে যা যা লাগবে :

ডিম- ৪টি, ময়দা- ১ কাপ, চিনি- ১ কাপ, তেল ও ঘি- ১ কাপ, ঘিয়ে ভাজা গাজর কুচি- ১ কাপ, গুঁড়া দুধ- ২ টেবিল চামচ, বেকিং পাউডার- দেড় টেবিল চামচ, ক্রিম- সাজানোর জন্য।

যেভাবে তৈরি করবেন:

ডিম ভালোভাবে চিনি, ময়দা দিয়ে বিট করে নিতে হবে। তারপর দুধ, বেকিং পাউডার, গাজর কুচি দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে। এবার এতে ঘি ও তেল মেশাতে হবে। একটি সস প্যানে তেল মেখে ও কাগজে তেল মাখিয়ে মিশ্রণটি ঢেলে দিতে হবে। অন্য একটি পাত্রে বালি বিছিয়ে কেকের পাত্রটি ঢেকে বসিয়ে দিতে হবে। ৪৫ মিনিট পর কেকটি ফুলে উঠলে নামিয়ে ফেলতে হবে। ঠান্ডা হলে ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা