সংগৃহীত
লাইফস্টাইল

হাঁসের ঝাল তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: সাধারণত শীতের মৌসুমে হাঁসের মাংস বেশি খাওয়া হয়। আমাদের দেশে নতুন চালের গুঁড়া দিয়ে রুটি তৈরি করে হাঁসের মাংস দিয়ে খাওয়ার প্রচলন রয়েছে। সুস্বাদু এ মাংস দিয়ে অনেক রকম পদ রান্না করা যায়। তবে যারা সহজ ও সাধারণ রেসিপি পছন্দ করেন, তাদের জন্য সহজ একটি পদ হচ্ছে হাঁসের ঝাল মাংস। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

আরও পড়ুন: কাশি সারাতে করণীয়

তৈরি করতে যা যা লাগবে:

হাঁস- ১টি, পেঁয়াজ কুচি- ২ কাপ, আদা বাটা- ১ টেবিল চামচ, রসুন বাটা- ২ চা চামচ, মরিচের গুঁড়া- ২ চা চামচ, এলাচ- ৪টি, দারুচিনি- ৩ টুকরা, কাঁচা মরিচ- ৬টি, আস্ত শুকনো মরিচ- ৩টি, তেল- আধা কাপ, জিরা গুঁড়া- ১ চা চামচ, লবণ- ২ চা চামচ, জায়ফল গুঁড়া- এক চিমটি।

যেভাবে তৈরি করবেন:

পেঁয়াজ তেলে বাদামি করে ভেজে সব মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। পানি শুকিয়ে এলে অল্প পানি দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। এরপর সেই মসলায় মাংস ও লবণ দিয়ে দিতে হবে। মৃদু আঁচে মাংস ভালোমতো কষিয়ে নিতে হবে। তেল উপরে উঠে এলে মাংসে গরম পানি দিয়ে দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঝোল মাখা মাখা হলে কাঁচা মরিচ ও জিরাগুঁড়া দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার গরম ভাত, পোলাও, রুটি বা পরোটা দিয়ে পরিবেশন করুন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা