সংগৃহীত ছবি
লাইফস্টাইল

ব্রণ দূর করবে যেসব পানীয়

লাইফস্টাইল ডেস্ক: প্রতিদিন নিয়ম করে মুখে ফেস-ওয়াশ, স্ক্রাব শেষে ক্রিম মেখে যত্ন নেন অনেকেই। এ ছাড়াও নিয়ম করে মাসে একটা ফেসিয়ালও করেন। এত কিছুর পরও ত্বকের ট্যান (রোদে পোরা দাগ) যায় না। মন থেকে নিজের যত্ন নিতে হবে, তবেই ত্বক সুন্দর হবে।

আরও পড়ুন: নাট বিস্কুট তৈরির রেসিপি

চলুন জেনে নিন পানীয় বানানো-

ত্বক ভালো রাখতে ভালো খাবারও খেতে হবে। তেল বেশি খাওয়া যাবে না ফল, শাকসবজি এসব বেশি খেতে হবে। চিকেনের স্ট্যু খান, অল্প তেলে তরকারি বানিয়ে খান তবেই বেশি ভালো লাগবে।

ত্বক সুন্দর করতে রান্নাঘর থেকে ডাল, বেসন, টকদই এসব বের করে নিয়ে মুখে মাখলেই চলবে না, সাথে পেটকেও খাবার দিতে হবে। ভেতর থেকে ত্বক যাতে সুন্দর হয় সেইদিকে নজর রাখতে হবে। ডিটক্সিফিকেশন ভালো হবে, মুখে কোনও রকম ব্রণের সমস্যা হবে না।

আরও পড়ুন: রুই মাছের কোপ্তা কারির রেসিপি

ত্বকের সমস্যার জন্য দায়ী হরমোনও, এই হরমোন ঠিক রাখতে গেলেও আমাদের কিছু খাবার নিয়ম করে খেতে হবে। দেড় কাপ পানিতে বানিয়ে নিন এই ম্যাজিক পানীয়।
একজন ডায়েটিশিয়ান তার ইস্টাগ্রাম পোস্টে এই পানির উপকারিতা ও বানানোর পদ্ধতি জানিয়েছেন। তার কথায় “ত্বকের দাগ-ছোপ-ব্রণ দূর করে ঝলমলে করে তুলবে এই একটি মিরাকল পানীয়।”

পানি দারচিনির গুঁড়ো, এক চামচ মৌরি আর হাফ চামচ মেথি দিয়ে ফুটিয়ে নিতে হবে। এবার তা ভালো করে ছেঁকে নিয়ে সকালে খালি পেটে খান এক গ্লাস। এতে শরীরের সব হরমোন ঠিক মত কাজ করবে। পেট পরিষ্কার থাকবে যে কারণে ত্বক ঝকঝকে হবে নিজ থেকেই।

ত্বকের গঠনে সাহায্য করে কোলাজেন। দারচিনি, মৌরির মধ্যে থাকে সেই বিশেষ গুন যা কোলাজেন গঠনে সাহায্য করে এবং চামড়াও থাকবে টানটান। সব বয়সের সব মানুষ এই পানীয় খেতে পারেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা