ছবি : সংগৃহিত
লাইফস্টাইল

মটরশুঁটি পোলাওয়ের রেসিপি

নিজস্ব প্রতিবেদক: মটরশুঁটি দিয়ে তৈরি যেকোনো খাবারই বেশ সুস্বাদু। শীতের সময়ে পাওয়া যায় মটরশুঁটি। আপনি চাইলে বাড়িতে বিশেষ কোনো আয়োজন থাকলে রাখতে পারেন মটরশুঁটির পোলাও। এই রেসিপি সাধারণ পোলাওয়ের থেকে কিছুটা আলাদা। তাই চলুন জেনে নেওয়া যাক মটরশুঁটির পোলাও তৈরির রেসিপি-

আরও পড়ুন: ব্রণ দূর করবে যেসব পানীয়

তৈরি করতে যা লাগবে

পোলাওর চাল ৫০০ গ্রাম

মটরশুঁটি ৫০০ গ্রাম

ধনিয়াপাতা ১ আঁটি

কাঁচা মরিচ ৪ টি

লেবুর রস ২ টেবিল চামচ

আরও পড়ুন: গাজরের লাড্ডু তৈরির রেসিপি

নারিকেল বাটা ১ কাপ

কাজুবাদাম বাটা ১০০ গ্রাম

কিশমিশ বাটা ১ টেবিল চামচ

পেঁয়াজ ২টি কুচানো

দুধ আধা কাপ

আদা বাটা ১ চা চামচ

তেজপাতা ৪টি

আরও পড়ুন: হাঁসের মালাইকারি তৈরির রেসিপি

জায়ফল গুঁড়া ১ চা চামচ

লবণ ও ঘি আন্দাজমতো

ছোট এলাচ ৪টি

ঘি ৫০ গ্রাম।

তৈরি করার পদ্ধতি

চাল ধুয়ে পানি ঝরিয়ে একটি ছড়ানো পাত্রে শুকিয়ে নিন। মটরশুঁটি সেদ্ধ করে একটু ভেজে তুলে এর থেকে আধা কাপ আলাদা করে রেখে বাকিটা ধনেপাতা, কাঁচামরিচসহ বেটে নিয়ে এর মধ্যে ২ চা চামচ চিনি লেবুর রস ও একটু লবণ মাখিয়ে রাখুন। কাজু বাটা, নারকেল বাটা, কিসমিস বাটা একসাথে মিশিয়ে রাখুন।

আরও পড়ুন: মুরগির শাহী কোরম ‘র রেসিপি

ডেকচিতে ২ টেবিল চামচ ঘি গরম করে পানি ঝরানো চাল ঢেলে আঁচ কমিয়ে হালকা ভেজে এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে চাল ও পেঁয়াজ হালকা করে ভেজে নিন। এর মধ্যে আদা বাটা দিয়ে নেড়ে পানি দিন। পানির মাপ এমন হবে যাতে চাল সেদ্ধ ও ঝরঝরে হয়। পানি শুকিয়ে গেলে আঁচ থেকে নামিয়ে ভাত একটা একটা ছড়ানো পাত্রে ছড়িয়ে দিন।

অন্য একটি পাত্রে বাকি ঘি গরম করে তেজপাতা, ছোট এলাচ দিয়ে ভাতের মধ্যে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিন। পরিবেশন পাত্রে প্রথমে কিছুটা পোলাও ছড়িয়ে তার ওপর মটর শুটির মিশ্রণ, কাজুর মিশ্রণ দিন। সবশেষে সব পোলাও দিয়ে ঢেকে উপরে আলাদা করে রাখা সেদ্ধ মটরশুঁটি কিছু কাজু ও কিশমিশ ছড়িয়ে দিন।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা