সারাদেশ

অলস ফেরিতে চলছে ক্রিকেট খেলা 

মো. নাজির হোসেন,মুন্সীগঞ্জ: জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনে মুন্সীগঞ্জের গজারিয়ায় উত্তাল মেঘনা নদীবক্ষে চালু হওয়া ফেরি পারাপারে সাড়া মিলেনি। যানবাহনের অভাবে ধুকছে ফেরি গুলো। ঘাটেই অলস বসে সময় কাটছে ফেরি স্বর্ণচাঁপা, সন্ধ্যা মালতি ও কর্ণফুলী। চালু হওয়ার পর গতকাল বুধবার পর্যন্ত সাত দিনে সবেমাত্র ১১ টি যানবাহন পারাপার হয়েছে ফেরিরত। অগত্যা অলস ফেরীতে ক্রিকেট খেলায় মেতে উঠতে দেখা গেছে স্টাফদের। তাদের কাছে ফেরীর বুক যেনো এক ক্রিকেট গ্রাউন্ড। সাধারণ যাত্রীরা আগের মতোই ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত নৌকা করে নদী পাড়াপাড় হচ্ছে!

আরও পড়ুন: চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড

এদিকে, জেলার গজারিয়া উপজেলার কাজীপুরা ও নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জ ঘাটের মেঘনাবক্ষে প্রথম বারের মতো ফেরি সার্ভিস চালু হয়েছিলো ২০১৮ সালের ২ জুন। যানবাহনের অভাবে ছয় মাস পর ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। প্রায় ৪ বছর পর দ্বিতীয় বারের মতো গেলো ৯ নভেম্বর ফেরী চালু হয়। এবারও ফেরি পারাপারে মিলছে না কাঙিখত যানবাহন। তবে যাত্রী সাধারণ রয়েছে উল্লেখ করার মতোই। কিন্ত শুধু মাত্র যাত্রী নিয়ে ফেরি ছাড়ছে না।

বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন গজারিয়ার সালাহউদ্দিন। তিনি জানান, তারা ৩ বন্ধু মোটর সাইকেলে করে গজারিয়া থেকে জেলা শহরে এসে থাকেন। এতে ট্রলারে করে উত্তাল মেঘনা পাড়ি দিতে হয়। সম্প্রতি ফেরি চালু হওয়ার পর ভেবেছিলেন ঘুচবে ট্রলারের ঝুকি। কিন্তু যানবাহনের অভাবে ফেরি না ছাড়ার কারনে অগত্যা ট্রলারেই পারাপার হচ্ছেন তিনি ও তার বন্ধুরা।

গজারিয়া উপজেলার কাজীপুরা গ্রামের ব্যবসায়ী আব্দুল গাফ্ফার বলেন, লোকসান দিয়ে হলেও যাত্রী পারাপারের জন্য ফেরি চালু রাখা দরকার। তিনি আরও বলেন, ফেরী চালু হওয় নিয়ে কোনো প্রচার-প্রচারনা নেই। এতে যানবাহনের চালকরা জানেন না ফেরি চালুর খবর।

আরও পড়ুন: বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন বিদেশিদের বিষয় নয়

ফেরি স্বর্ণচাঁপার মাষ্টার শাহীনুর ইসলাম জানান, ফেরি চালুর পর থেকে গতকাল পর্যন্ত ছোট আকারের ১১ টি যানবাহন পারাপার হয়েছে। তিনি বলেন, আমরা পারাপারে প্রস্তুত থাকলেও উল্লেখযোগ্য যানবাহন পাচ্ছি না। এ ঘাট হয়ে অসংখ্য যাত্রী রয়েছে পারাপারে। কিন্তু শুধু যাত্রী নিয়ে পারাপারের অনুমতি নেই আমাদের। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমতি দিলেই আমরা শুধুমাত্র যাত্রী নিয়ে পারাপার করবো।

বিআইডব্লিউটিসি গজারিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) মো. সিহাব হোসেন বলেন, যানবাহন স্বল্পতার কারনে ফেরি পারাপারে জ্বালানী খরচ উঠছে না। তবে এ সড়কের মেঘনায় ফেরি চালুর খবর অনেক যানবাহনের চালকরা জানেন না। তাছাড়া জেলা শহর থেকে ঘাটে প্রবেশের আগে যোগিনীঘাট এলাকার সড়ক প্রসস্ত না থাকায় যানবাহন চালকদের এ পথে আসার ক্ষেত্রে আগ্রহ কম রয়েছে।

মুন্সীগঞ্জ পৌরসভার প্রকৌশলী মো. মোশারফ হোসেন বলেন, এ সড়কের দু’পাশে পাশে অনেক স্থাপনা রয়েছে। এগুলো ভাঙ্গতে পারলে সড়কটি প্রসস্ত করা যেতো। এ মুহূর্তে আমাদের প্রয়োজনীয় অর্থ ও পরিকল্পনা নেই।

আরও পড়ুন: সন্ত্রাসীদের গুলিতে ৬ পুলিশ নিহত

মুন্সীগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবুল কাশেম মোহাম্মদ নাহীন রেজা বলেন, চরকিশোরগঞ্জ থেকে মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকা পর্যন্ত যে রাস্তা রয়েছে- সেটি নারায়নগঞ্জ সড়ক ও জনপদের আওতাধীন। ওই সড়কটি তারা প্রসস্ত করেছে। এখন যোগিনীঘাট থেকে শহরের থানারপুল চত্বর পর্যন্ত রাস্তা প্রসস্তকরনের কাজ টুকু মুন্সীগঞ্জ পৌরসভার

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতাসহ ২ জনের বিরুদ্ধে জিডি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় সম্পত্তি দ...

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্য...

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গ...

মন্দির মন্দির ঘুরে এতিমদেরকে নতুন টাকা উপহার চেয়ারম্যান প্রার্থীর

নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গ উৎসবে আশরাফুল ইসলাম...

প্রতিমা বিসর্জন হবে রাজধানীর ৩৩ পয়েন্টে

প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকা মহানগরীতে সর্বোচ্চ নিরাপ...

‘আগামী তিন দশকেও দিল্লির মসনদে ফিরতে পারবে না কংগ্রেস’

ভারতের রাজনীতিতে আগামী ত্রিশ বছরও কংগ্রেস দলের পুনরুত্থানের কোনো সম্ভাবনা দেখ...

কোমোর কাছে ইউনাইটেডের বড় বিপর্যয়

ইউরোপের ক্লাব ফুটবলের ইতিহাসে অন্যতম কালো রাত পার করল ঐতিহ্যবাহী ইংলিশ ক্লাব...

বোরকা পরে বোমা বিস্ফোরণ ও হামলা,গণপিটুনিতে নিহত ১

মাদারীপুরের কালকিনি উপজেলায় বোরকা পরে বোমা বিস্ফোর...

‘ইরান একটি প্রাচীন ও গর্বিত সভ্যতা, কোনো শক্তির কাছে কখনোই নতজানু হবে না’

আমেরিকার সঙ্গে সম্মানজনক ও সমতার ভিত্তিতে কোনো সমঝোতায় পৌঁছানোর জন্য ওয়াশিংটন...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা