সারাদেশ

পটুয়াখালীতে সাহিত্য মেলার উদ্বোধন

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীতে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলায় উপস্থিত ছিলেন কাজি কানিজ সুলতানা হেলেন এমপি। মেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির মহা পরিচালক কবি মোহাম্মদ নূরুল হুদা।

আরও পড়ুন: পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, নিহত ২

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে আজ বুধবার সকাল ১১ টায় ডিসি স্কোয়ার মাঠে মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব অসিম চন্দ্র দে,পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট গোলাম সরোয়ার, সম্মিলিত সাংস্কতিক জোট সভাপতি স্বপন ব্যানার্জী,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স।

মেলার শুরুতে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

আরও পড়ুন: চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড

মেলাকে কেন্দ্র করে শতাধিক লেখক,সাহিত্যকের মিলন মেলায় পরিনত হয়েছে পটুয়াখালী ডিসি স্কোয়ার প্রাঙ্গন। সাহিত্য মেলায় অংশ নেয়া জেলার কলাপাড়া উপজেলার কবি ও সাহিত্যক দেলোয়ার হোসেন জানান,স্বাধীনতার ৫১ বছর পরে বাংলা একাডেমির তৃনমুলের কবি সাহিত্যিকদের নিয়ে এ মেলার আয়োজন করেছে। এটার জন্য বাংলা একাডেমিকে ধন্যবাদ। এ কার্যক্রম চলমান থাকলে আগামীতে আরো সৃজনশীল তৈরি হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

দুই দিনব্যাপী মেলায় স্থানীয় ও ঢাকার শিল্পীদের অংশ গ্রহনে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল শেষ হবে এ সাহিত্য মেলার এ আসর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা