সারাদেশ

ভুয়া হাজিরা দিতে এসে পিতা-পুত্র গ্রেফতার

মোঃ আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: নাটোরের বড়াইগ্রামের চান্দাই ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী সহিসংতার একটি মামলায় মূল আসামীর পরিবর্তে হাজিরা দিতে গিয়ে পিতা-পুত্র গ্রেফতার হয়েছেন।

পরে আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে গ্রেফতার পিতা এক ছেলের পরিবর্তে ও পুত্র তার আরেক বড় ভাইয়ের পরিবর্তে হাজিরা দিতে গিয়েছিলেন। একই সঙ্গে ভুয়া হাজিরা দেওয়ার অভিযোগে তাদের আইনজীবীকেও কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে নাটোরের ৪ নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটেছে। রাতে আদালতের পেশকার রাজু আহম্মেদ সাংবাদিকদের কাছে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

গ্রেফতার দু’জন হলেন উপজেলার গাড়ফা মৎস্যজীবীপাড়া গ্রামের বাসিন্দা জাবেদ আলী (৫৬) ও তার ছেলে মুজাহিদ (২৫)। এ ছাড়া জাবেদ আলীর অপর দুই ছেলে জাকারিয়া (৩৫) ও তাইজুলের (২৫) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত সুত্রে জানা যায়, সোমবার নির্বাচন পরবর্তী সংঘর্ষ ও বাড়িঘর ভাংচুরের একটি মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবী মামলার ২৭ জন আসামির মধ্যে ২০ জনের হাজিরা দেন। আদালতে হাজিরার পর জাবেদ আলী ও মুজাহিদ নামের এমন দুই ব্যক্তিকে কাঠগড়ায় পাওয়া যায়, যারা মামলার আসামি না। তখন বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদ তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, জাবেদ আলী তার ছেলে তাইজুলের পরিবর্তে এবং মুজাহিদ তার বড় ভাই জাকারিয়ার পরিবর্তে হাজিরা দিতে এসেছিলেন।

বিষয়টি নিশ্চিত হওয়ার পরে বিচারক ভুয়া আসামিদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন এবং তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে হাজিরা দিতে না আসা দুই ভাই তাইজুল ও জাকারিয়ার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আসামিপক্ষের আইনজীবী আখতার হোসেন বলেন, মামলার আসামি সংখ্যা অনেক। অনিচ্ছাকৃত ভাবে এমন ভূল হয়েছে। কারণ দর্শানোর নোটিশ পেলে এ বিষয়ে আদালতে জবাব দেবেন বলে তিনি জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা