সংগৃহীত ছবি
সারাদেশ

কিশোরগঞ্জে ছেলের হাতে বাবা খুন

লিওয়াজা খান চৌধুরী, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুরে ছেলের হাতে পিতার খুনের ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে প্রেস ব্রিফিং করেছে এ তথ্য জানিয়েছে পুলিশ সুপার হাছান চৌধুরী।

আরও পড়ুন: নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

আসামীরা হলো, নিহতের পুত্র সোহেল মিয়া, নজরুল ইসলাম, সুমন মিয়া ও বাবুল মিয়া।

তিনি জানান, বাজিতপুরের একটি ক্লু-লেস মামলায় পিতাকে হত্যার দায়ে পুত্র সোহেল মিয়া সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় প্রযুক্তিগত ও গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে পিরোজপুরের একটি হোটেল থেকে বাবুল মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়। এরপর তার দেওয়া তথ্যমতে অপর ৩জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহারে জানা যায়, গত শনিবার (১৯ অক্টোবর) তারিখ সন্ধ্যায় নিহত নেবু মিয়া সত্তর হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। এর পরে দীর্ঘক্ষন বাড়িতে না আসায় বাড়ির লোকজন খুজাখুজি করে। পরে বাড়ির পাশের ধান ক্ষেতে হাত পা বাধা অবস্থায় লাশ পাওয়া যায়। পরদিন নিহত নিবু মিয়ার বড় ছেলে আব্দুর রহমান রিদয় বাদী হয়ে একটি অঙ্গাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

পূজায় মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা এবং আধিপত্যের সংঘ...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মেসি-ম্যারাডোনার সতীর্থ ছিলেন, এখন আলু-পেঁয়াজ বিক্রি করেন

একসময় লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা