সারাদেশ

কিশোরগঞ্জে করোনায় ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২ জন। তাদের মধ্যে কিশোরগঞ্জে একজন এবং অপরজন বাজিতপুরে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বুধবার (১১ আগস্ট) সকালে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছে। একই সময়ে নতুন করে শনাক্ত হন আরও ১০৯ জন। এ নিয়ে জেলায় করোনায় ১৮৪ জনের মৃত্যু হলো। আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৬৬০ জনে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩০ জন নতুন রোগী ভর্তি হন। এ সময়ে সুস্থ হন ২৭ জন। বর্তমানে এ হাসপাতালে ১৮৪ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ৯ জন আইসিইউতে এবং ১৫ জন এইচডিইউতে চিকিৎসাধীন।

নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫৭ জন, হোসেনপুরে ৭ জন, করিমগঞ্জে ২ জন, তাড়াইলে ২ জন, পাকুন্দিয়ায় একজন, কটিয়াদীতে ২ জন, কুলিয়ারচরে ৩ জন, ভৈরবে ২৬ জন, নিকলীতে ৫ জন, মিঠামইনে একজন ও অষ্টগ্রামে একজন রয়েছেন।

বর্তমানে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৯৮৯ জন, হোসেনপুরে ২৫১, করিমগঞ্জে ৪৪, তাড়াইলে ৫০, পাকুন্দিয়ায় ২৬৬, কটিয়াদীতে ৫৪২, কুলিয়ারচরে ৬৬, ভৈরবে ৫৫৮, নিকলীতে ৫৫, বাজিতপুরে ১৭৭, ইটনায় ৩১, মিটামইনে ৩০ ও অষ্টগ্রাম উপজেলায় ৫৪ জন করোনা পজিটিভ রোগী রয়েছেন।

জেলায় করোনায় মোট মৃত্যু ১৮৪ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৬৫, হোসেনপুরে ৮, করিমগঞ্জে ৯, তাড়াইলে ৫, পাকুন্দিয়ায় ১১, কটিয়াদীতে ১৬, কুলিয়ারচরে ৭, ভৈরবে ৩৮, নিকলীতে ৭, বাজিতপুরে ১৬, ইটনায় ১ ও মিঠামইন উপজেলায় ১ রয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা