সারাদেশ

কুষ্টিয়ায় ৭ পুলিশ কর্মকর্তার রদবদল 

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ায় জেলা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) পদের ৭ কর্মকর্তাকে একযোগে রদবদল করা হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) রাতে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মো. খাইরুল আলম স্বাক্ষরিত লিখিত আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইদ্রিস আলীকে কুষ্টিয়া পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ পদে এবং কুষ্টিয়া পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ মোহাম্মদ আনিসুল ইসলামকে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছে।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা থেকে এস এম আশরাফুল আলমকে চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পদে এবং জেলা গোয়েন্দা শাখা থেকে মো. মমিনুল ইসলামকে সদর সার্কেল অফিসে বদলি করা হয়েছে।

কুষ্টিয়া সদর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলামকে জেলা গোয়েন্দা শাখায় এবং শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক মো. রকিব উদ্দিনকে ডি-স্টোর কুষ্টিয়া পুলিশ লাইন থেকে কুষ্টিয়া লাইন ওয়ার এবং শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম সরকারকে টিআই (প্রশাসন ও অর্থ) পুলিশ অফিস কুষ্টিয়ার দায়িত্ব পালনের পাশাপাশি ডি-স্টোর পুলিশ লাইন কুষ্টিয়ায় অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। জনস্বার্থে বদলিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

মেসির বিদায়বেলায় যা বললেন আবেগাপ্লুত স্ত্রী

একজন কিংবদন্তির বিদায়, গ্যালারিতে প্রায় ৮৫ হাজার ম...

২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হুথিদের

২৪ ঘণ্টার ব্যবধানে রিয়াদ বিমানবন্দরে ফের হুথিদের হামলার দাবি গতকাল বুধবারের হ...

বাংলাদেশি দাবি করে আসামে ১৮ জনকে আটক করলো পুলিশ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে...

মেসিকে এবার রোনালদোর ভালোবাসা

আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি...

কাঞ্চনের যে অভ্যাসে বিরক্ত শ্রীময়ী

কাঞ্চনের বউ নিয়ে মন্তব্য, সায়নকে কড়া বার্তা শ্রীময়ীর টালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা