সারাদেশ

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছেন শামীম ওসমান

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্বজনদের কবরে শ্মশানের মাটি দিয়ে ঢেকে দেয়া হয়নি। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছেন শামীম ওসমান। এর আগেও একটি প্রভাবশালী মহল হেফাজতে ইসলামের নামে একই রকম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করেছে, যা নারায়ণগঞ্জবাসী অবগত রয়েছে।’

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী স্বাক্ষরিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে আইভী বলেন, ‘প্রকৃত সত্য হলো, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্বজনদের কবরে শ্মশানের মাটি ফেলা হয়নি। প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের কবর অপেক্ষাকৃত নিচু। সেখানে পানি জমে থাকার আশঙ্কা করে পারভীন ওসমানের (নাসিম ওসমানের স্ত্রী) পারিবারিক আত্মীয় নাসির নামের একজনকে মাটি ফেলার জন্য পাঠায়। নাসির বাইরে থেকে মাটি এনে শামীম ওসমানের স্বজনদের কবর ভরাট করে। এ কাজে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিযুক্ত কেয়ারটেকার সামসুদ্দিন সহযোগিতা করেছে মাত্র।’

মেয়র আইভী বলেন, ‘সত্যকে আড়াল করে সংসদ সদস্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের হীন উদ্দেশ্যে এ অভিযোগ ও বিতর্কিত মন্তব্য করেছেন।‘

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের কেন্দ্রীয় কবরস্থান এলাকায় পাশাপাশি চার ধর্মের অনুসারীদের শেষকৃত্য সম্পন্ন হয়, যা সারাবিশ্বে বিরল এবং সাম্প্রদায়িক সম্প্রীতির সাক্ষর বহন করে। মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা