সংগৃহীত
জাতীয়

বঙ্গবন্ধু বেঁচে থাকলে জাপানের মতো উন্নত হতাম

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আ’লীগের প্রার্থী একেএম শামীম ওসমান জানিয়েছেন, ১৯৭০ সালের নির্বাচনের পর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন। আমাদের মানচিত্রের ওপর খুনি শকুনেরা উড়ছে। মাঠে তাদের পথ করে দিচ্ছে ৭৫ সালের পরাজিত শক্তি সন্ত্রাসী দল বিএনপি।

আরও পড়ুন: ২০২৪ জ্বালানিতে সমস্যা হবে না

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় অংশ নিয়ে এসব কথা জানান তিনি।

তিনি জানায়, বঙ্গবন্ধু চলে না গেলে আমাদের রাজনীতি করার কথা ছিল না। জাপানের মত উন্নত দেশ থাকতাম। আমাদেরকে স্বপ্ন দেখাতে শুরু করেছেন জননেত্রী শেখ হাসিনা।

বিএনপির কঠোর সমালোচনা করে শামীম আরও বলেন, আমাদের মহিলাদের মিছিল থেকে ওরা কাপড় খুলে নিচ্ছে, পুলিশ লাইনের হাসপাতালে আগুন দিচ্ছে। এ দৃশ্য ভবিষ্যতে আর দেখতে চাই না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বেঁচে যাওয়ার অপরাধে শেখ হাসিনাকে ২১ বার মারার চেষ্টা করেছে। আমাদের ওপর বোমা হামলা করেছে। সে বোমা হামলায় আমার বন্ধু চন্দন শীলের ২ পা নেই। সেই হামলার পর রক্তের ওপর শুয়ে ছিলাম। সেদিন টের পেয়েছিলাম রক্ত কত গরম হতে পারে।

আরও পড়ুন: বাসচাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও আ’লীগ সভাপতি শেখ হাসিনা। জেলা আ’লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের আ’লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের আ’লীগ মনোনীত প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য নজরুল ইসলাম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা