সংগৃহীত ছবি
জাতীয়

বাসচাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের চাপায় মাহফুজুর রহমান সিয়াম (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

আরও পড়ুন : শেখ হাসিনা ভিসানীতি পরোয়া করেন না

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম ঢাকা পলিটেকনিক কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিল। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার বন্দর খোলা গ্রামে। মাতুয়াইল শামীমবাগে পরিবারের সঙ্গে থাকতেন সিয়াম। তার বাবার নাম মো. বজলুর রহমান।

আরও পড়ুন : বাম ভাইদের কোনো ভোট নেই

তার বড়ভাই আরিফ জানান, আমাদের ৩ ভাই ২ বোনের মধ্যে সবার ছোটভাই ছিল সিয়াম। ঢাকা পলিটেকনিক্যাল কলেজে প্রাকটিক্যাল পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে বেপরোয়া গতির তিশা বাসের চাপায় আমার ভাই মারা গেছে।

যাত্রাবাড়ী থানার এসআই ইকবাল হোসেন জানান, যাত্রীবাহী তিশা পরিবহণের চাপায় ঘটনাস্থলেই সিয়াম মারা গেছে। মরদেহ যাত্রাবাড়ী থানায় রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

রাজধানীতে নিষিদ্ধ আ. লীগের ১০৭ সদস্য গ্রেপ্তার

নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমাতে রাজধানীতে ব্লক...

দেশের সকল বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা