ফাইল ছবি
জাতীয়

ভোটকেন্দ্রে সাংবাদিকদের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের ভোট পর্যবেক্ষণের ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির দেয়া পাস কার্ডে এসব শর্ত লেখা রয়েছে।

আরও পড়ুন: ভোটের মাঠে ২৮ দলের ১৯৭০ প্রার্থী

নির্দেশনায় অনুযায়ী, এই কার্ডের বাহক ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে অবহিত করে ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন; প্রিজাইডিং অফিসারের নিকট হতে কেন্দ্রের নির্বাচন সংশ্লিষ্ট তথ্য নিতে পারবেন এবং ভোট গণনার সময় উপস্থিত থেকে ছবি তুলতে পারবেন; ভোটকক্ষ হতে নিরাপদ দূরত্বে থেকে সচিত্র সংবাদ প্রচার করা যাবে; ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নির্দেশনা অনুসরণ করতে হবে।

আরও পড়ুন: বিকেলে কূটনীতিকদের সাথে ইসির সভা

পাশাপাশি সাংবাদিকদের কিছু নিষেধাজ্ঞাও দিয়েছে ইসি। সেগুলো হলো-

(১) কোনভাবেই ভোটপ্রদান গোপন কক্ষে প্রবেশ করতে বা ছবি তুলতে পারবেন না;

(২) একসাথে দুই জনের বেশি সাংবাদিক ভোটকক্ষে প্রবেশ করতে এবং ১০ মিনিটের বেশি সময় অবস্থান করতে পারবেন না;

(৩) ভোটকক্ষ হতে কোন মাধ্যমেই সরাসরি সংবাদ সম্প্রচার করা যাবে না;

(৪) ভোটকক্ষে নির্বাচনি কর্মকর্তা, নির্বাচনি এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার নিতে পারবেন না;

(৫) কোন নির্বাচনি সামগ্রী স্পর্শ করতে পারবেন না এবং ভোটগ্রহণ কার্যক্রমে বিঘ্ন ঘটে- এমন কোন কাজ প্রত্যক্ষ বাপরোক্ষভাবে করতে পারবেন না;

(৬) কোন দলের বা প্রার্থীর পক্ষে প্রচারণা বা কাজ করতে পারবেন না।

নির্দেশনায় আরও বলা হয়, এই কার্ডের নিদের্শনা সংশ্লিষ্ট সকলের জন্য অবশ্য পালনীয় এবং কার্ডটি হস্তান্তর যোগ্য নয়। উল্লিখিত বিধি-নিষেধ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, আগামী রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা