সংগৃহীত
জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী সংখ্যা

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত ভোটে থাকছে ২৮টি দল যার মধ্যে ১৫৩৪ জন দলীয় এবং ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী ।২৬৬ জন আওয়ামী লীগের এবং ২৬৫ জন জাতীয় পার্টির। এরপরেই রয়েছে ১৩৫ জন প্রার্থী সম্বলিত সোনালী আঁশ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি।বিএনপি ও তাদের জোট এ নির্বাচনে যোগ দিচ্ছেনা।

আরও পড়ুন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইসি

২৮টি রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা: আওয়ামী লীগ (নৌকা) ২৬৬, জাতীয় পার্টি (লাঙ্গল) ২৬৫, জাকের পার্টি (গোলাপ ফুল) ২১, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) ১৩৫, ন্যাশনাল পিপলস পার্টি (আম) ১২২, বাংলাদেশ কংগ্রেস (ডাব) ৯৬, জাসদ (মশাল) ৬৬, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা) ৭৯, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি) ৬৩, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (টেলিভিশন) ৪৫, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম (নোঙ্গর) ৫৬, বাংলাদেশ তরীকত ফেডারেশন (ফুলের মালা) ৩৮, ইসলামী ঐক্যজোট (মিনার) ৪২, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) ৩৯, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি)৩৭, কৃষক শ্রমিক জনতা লীগ (গামছা) ৩০, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি (হাতুড়ি) ২৬, গণফ্রন্ট (মাছ) ২১, জাতীয় পার্টি-জেপি (বাই সাইকেল) ১৩, বাংলাদেশ কল্যাণ পার্টি (হাতঘড়ি) ১৬, বাংলাদেশ খেলাফত আন্দোলন (বটগাছ) ১১, বিকল্প ধারা বাংলাদেশ (কুলা) ১০, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল) ৫, গণতন্ত্রী পার্টি কবুতর) ১০, গণফোরাম (উদীয়মান সূর্য) ৯, বাংলাদেশ সাম্যবাদী দল (চাকা) ৪, বাংলাদেশ ন্যশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (কুঁড়েঘর) ৫, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (হাত পাঞ্জা) ৪ েএবং স্বতন্ত্র ৪৩৬ জন।

আরও পড়ুন: বঙ্গবন্ধু বেঁচে থাকলে জাপানের মতো উন্নত হতাম

ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। বাছাই ১-৪ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং ভোট ৭ জানুয়ারি।

৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযন্ত একটানা ভোট চলবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা