কুড়িগ্রামের রাজারহাটে নিজের ফসল ঘরে তুলতে মাঠে দিনভর ব্যস্ত কৃষক, শ্রমিক সংকটে বাড়ছে কৃষকের পরিশ্রম গ্রামবাংলার মাঠজুড়ে পাকা ধানের সোনালি আভা। ফসল ঘরে তোলার মৌসুমে কৃষকদের ব্যস্ততা এখন চোখে পড়ার মতো। তবে ধান কাটার মৌসুমে কৃষিশ্রমিক সংকট দেখা দেওয়ায় অনেক কৃষককে নিজের জমির ধান নিজেরাই কাটতে হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাটছে তাদের কর্মব্যস্ত সময়।
ধান কাটার কাজে শ্রমিক পাওয়া কঠিন হওয়ায় অনেক কৃষক পরিবারের সদস্যদের নিয়ে নিজেরাই ধান কাটা, আঁটি বাঁধা ও জমি থেকে ধান সংগ্রহের কাজে নেমেছেন। এতে কৃষকের শ্রম ও সময় দুটোই বেশি ব্যয় হচ্ছে। বিশেষ করে ছোট ও মাঝারি কৃষকদের জন্য শ্রমিক সংকট বাড়তি চাপ তৈরি করছে।
কৃষকের ঘাম, পরিশ্রম আর যত্নে ফলানো সোনালি ধান এখন ঘরে তোলার পালা। মাঠে মাঠে ধান কাটার দৃশ্য গ্রামীণ জনপদে এক কর্মব্যস্ত পরিবেশের সৃষ্টি করেছে। কেউ ধান কাটছেন, কেউ আঁটি বাঁধছেন, আবার কেউ কাটা ধান জমি থেকে সংগ্রহ করে বাড়িতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ধান কাটার মৌসুমে কৃষিশ্রমিক সংকট ও শ্রমের বাড়তি চাপ কৃষকদের জন্য কতটা চ্যালেঞ্জের, মাঠের এই দৃশ্যই যেন তার বাস্তব চিত্র তুলে ধরছে।
সাননিউজ/বান্না