সারাদেশ

কক্সবাজারে খুলছে হোটেল-মোটেল

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: স্বাস্থ্যবিধি মেনে খুলছে করোনায় বন্ধ থাকা কক্সবাজারের হোটেল-মোটেলগুলো। তবে সৈকত ও অন্যান্য পর্যটন স্পটে যেতে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে প্রশাসন।

আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে হোটেল-মোটেলগুলো খোলা থাকলেও কক্ষ ভাড়া দেয়া যাবে না।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গে পর্যটন ব্যবসায়ীদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।

কক্সবাজার হোটেল-মোটেল অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম বলেন, ‘প্রশাসন থেকে আমাদের জানানো হয়েছে স্বাস্থ্যবিধি মেনে একটি হোটেলের অর্ধেক কক্ষ ভাড়া দেয়া যাবে। কোনোভাবেই পর্যটককে কক্ষ ভাড়া দেয়া যাবে না। যারা কক্সবাজার আসবেন তাদের পর্যটন স্পটে যেতে বারণ করতে হবে। বিজ্ঞাপন প্রচার করা যাবে না।’

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আমিন আল পারভেজ জানান, জরুরি কাজে যারা কক্সবাজার আসবেন শুধু তাদেরই হোটেলে রাখা যাবে। আগতরা পর্যটন স্পটগুলোতে যেতে পারবেন না।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা