ছবি: সংগৃহীত
বাণিজ্য

পর্যটক শূন্য কক্সবাজার, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

এম এ আজিজ রাসেল, কক্সবাজার: কক্সবাজারের অর্থনীতি পর্যটন নির্ভর। পর্যটক সমাগমের ওপরই পর্যটন সংশ্লিষ্ট এই শিল্পের অন্তত ২১ ধরণের ব্যবসা সচল থাকে শহরটিতে।

আরও পড়ুন: দগ্ধ ৩২ জনের কেউই শঙ্কামুক্ত নন

রমজান মাস হওয়ার কারণে বর্তমানে কম সংখ্যক মানুষ বেড়াতে আসছেন দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্রটিতে। ফলে মৌসুম শেষ না হলেও এর প্রভাব পড়তে শুরু করেছে এই শিল্পখাতে।

কক্সবাজারে ৫ শতাধিক হোটেল-মোটেল ও ৪ শতাধিক রেস্তোঁরা রয়েছে। পর্যটক কমে যাওয়ায় ৯০ শতাংশ হোটেলেরই কক্ষ খালি যাচ্ছে এখন।

বুধবার (১৩ মার্চ) দুপুরে শহরের হোটেল-মোটেল জোনের কয়েকটি হোটেল ঘুরে দেখা যায়, বেশির ভাগ হোটেল কক্ষ ফাঁকা। তারকা মানের হোটেলগুলোতে পর্যটক নেই। ব্যবসায়ীরা বলছেন, রমজান মাসে পর্যটক শূন্যতা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

আরও পড়ুন: তেল কিনবে সরকার

কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার বলেন, এখন প্রায় ৯০ শতাংশ হোটেলের কক্ষ খালি রয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হয়েছে রমজান মাস। সামনে পর্যটকদের আনোগোনা আরও কমে যাবে।

তারপরও যারা বেড়াতে আসবেন তাদের জন্য হোটেল কক্ষের ওপর ৬০ শতাংশ ছাড় দেয়া হয়েছে। এক থেকে দেড় হাজারের মধ্যে যেকোনো ধরনের কক্ষে থাকতে পারবেন পর্যটকরা।

কয়েকজন হোটেল মালিক বলেন, রমজানে খুবই অল্প সংখ্যক পর্যটক কক্সবাজার ভ্রমণে আসেন। অনেকের কক্সবাজার আসার ইচ্ছা থাকে। কিন্তু অতিরিক্ত খরচের কারণে তারা আসতে পারেন না। বিষয়টি বিবেচনায় রেখে হোটেল-মোটেল কক্ষে বিশেষ ছাড় দেয়া হয়।

আরও পড়ুন: জিম্মি জাহাজটি গারাকাড উপকূলে

প্রতিবছর রোজার একমাস শহরের অনেক হোটেল-রোস্তারাঁ অঘোষিতভাবে বন্ধ থাকে। এ সময় কর্মচারীদের এক মাসের বেতন-বোনাস দিয়ে ছুটিতে পাঠানো হয়।

কেউ কেউ হোটেল-রেস্তোরাঁতে সংস্কার ও রঙের কাজ করেন। ঈদের সময় হোটেল-রেস্তোরাঁগুলো পুনরায় খোলা হয়। গত বছরের নভেম্বর থেকে ডিসেম্বর এবং চলতি বছরের ৮ মার্চ পর্যন্ত হোটেল-রেস্তোরাঁগুলো ব্যবসা ভালো হলেও রমজান মাসের মন্দা সামলাতে প্রস্তুত সবাই।

সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী ও হোটেল-রেস্তোরাঁর কর্মচারীরা বলেন, মালিকপক্ষ কোনোমতে জমানো টাকা দিয়ে রমজান মাস কাটিয়ে দিতে পারবে। কিন্তু কষ্টে থাকবে কর্মচারীরা।

আরও পড়ুন: পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প

সৈকতে বিচ বাইক চালক কলিম উল্লাহ বলেন, সৈকতে পর্যটক না থাকলে আমরা বিচ বাইক নিয়ে সৈকতে নামতে পারি না। বাসায় বসে থাকতে হয়। রমজান মাসে পর্যটক থাকবে না। আমাদের বাসায় বসে অবসর সময় কাটাতে হবে। এ নিয়ে কিছুটা চিন্তিত।

ওয়ার্ড বিচ রিসোর্টের হোটেল ব্যবসায়ী রাকিব আমির বলেন, পর্যটন মৌসুমে ভালো ব্যবসা হয়েছে। কিছু টাকা জমানো আছে, তা দিয়ে রমজান মাসের খরাটা পুষিয়ে নেব।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, এখন অফ সিজন, তাই পর্যটক কম। ঈদ থেকে আবারও সিজন শুরু হবে। তখন প্রচুর পর্যটকের আগমন ঘটবে। সে জন্য প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা