সারাদেশ

মদসহ ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকা থেকে পাঁচ লিটার মদ ও মদ তৈরির উপকরণসহ আবুল বাশার গায়েন (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে তাকে আটক করা হয়।

আটক আবুল বাশার হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল বাশারকে পাঁচ লিটার মদ ও দেশি মদ তৈরির ২০ লিটার উপকরণসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হরিরামপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ জানান, আবুল বাশার পুলিশের হাতে আটক হওয়ার খবর তারা শুনেছেন। জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা