সারাদেশ

কাঁঠালের ভেতরে গাঁজা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের গোল চত্বরের যাত্রী ছাউনির সামনে থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি কাঁঠালের ভেতর ও স্কুলব্যাগ থেকে সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- নেত্রকোনার মোহনগঞ্জ থানার বিরামপুরের মৃত এখলাছ মিয়ার ছেলে মো. মানিক মিয়া (২৮), একই এলাকার কাচু চন্দ্র সাহার ছেলে চন্দন কুমার সাহা (৩৪), কিশোরগঞ্জের কটিয়াদি গনেরগাঁও চন্তিপাড়ার নজরুল ইসলামের ছেলে আলী আকবর (২৪) ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আন্দিদিল গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে মো. আমিন (৩২)।

জানা গেছে, ওই গোল চত্বরে নিয়মিত টহল দিচ্ছিল র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় চার যাত্রী একটি স্কুলের ব্যাগ ও একটি বড় কাঁঠাল নিয়ে ঘোরাফেরা করছিলেন। তাদের দেখে সন্দেহ হয় র‍্যাব সদস্যদের। তাৎক্ষণিক চারজনকে তল্লাশির প্রস্তুতি নেয়া হয়।

তল্লাশির এক পর্যায়ে কাঁঠালটির একপাশে দাগ দেখে র‍্যাব সদস্যদের সন্দেহ আরও বেড়ে যায়। কাঁঠালের দাগ দেয়া অংশটুকু চাপ দিতেই খুলে যায়। বেরিয়ে আসে গাঁজা। স্কুল ব্যাগটিতেও পাওয়া যায় গাঁজা। পরে র‌্যাব ওই চারজনকে গ্রেফতার করে।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার আক্কাস আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা