সারাদেশ

ভোলায় অর্থনৈতিক শুমারি ২০২৪ রিপোর্ট প্রকাশনা সেমিনার  

ভোলা প্রতিনিধি

ভোলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উদ্যোগে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর রিপোর্ট প্রকাশনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
এসময় সেমিনারে উপস্থাপিত অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্য অনুযায়ী, ভোলা জেলায় মোট ১ লাখ ১৮ হাজার ৮৮৯টি অর্থনৈতিক ইউনিট শনাক্ত হয়েছে। এসব অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন ২ লাখ ২১ হাজার ৬৯৪ জন ব্যক্তি। ২০১৩ সালে জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ৬৯ হাজার ৭৭০টি। সে হিসাবে গত ১১ বছরে অর্থনৈতিক ইউনিট বেড়েছে প্রায় ৭০.৪ শতাংশ।
শুমারির তথ্য অনুযায়ী, জেলায় ৬৯ হাজার ৫০টি স্থায়ী প্রতিষ্ঠান, ৪ হাজার ১৪৯টি অস্থায়ী প্রতিষ্ঠান এবং ৪৫ হাজার ৬৯০টি অর্থনৈতিক খানা রয়েছে। মোট অর্থনৈতিক ইউনিটের প্রায় ৩৮.৪৩ শতাংশ পরিবারভিত্তিক অর্থনৈতিক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত, যা স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং পারিবারিক অর্থনীতির বিকাশের ইতিবাচক চিত্র তুলে ধরে। সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহান সরকার,ভোলা সিভিল সার্জন ডা.মোহাম্মদ মনিরুল ইসলাম সহ বিভিন্ন সরকারি, রাজনৈতিক, বে-সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
অর্থনৈতিক শুমারি প্রতিবেদন ফলাফল সঞ্চালন করেন জেলা পরিসংখ্যান অফিস ভোলা এর উপপরিচালক মাকসুদুর রহমান।
এসময় অর্থনৈতিক শুমারি প্রতিবেদন আরো জানানো হয়, গ্রামীণ ও নগর অর্থনীতির অগ্রগতি: ভোলার মোট অর্থনৈতিক ইউনিটের ৬৬.৯৫ শতাংশ গ্রামীণ এলাকায় এবং ৩৩.০৫ শতাংশ শহরাঞ্চলে অবস্থিত। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১৩ সালে শহরাঞ্চলে অর্থনৈতিক ইউনিটের অংশ ছিল ১৬.৭৮ শতাংশ, যা ২০২৪ সালে বেড়ে ৩৩.০৫ শতাংশ হয়েছে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও তার শক্তিশালী অবস্থান ধরে রেখেছে বলে জানানো হয়।
কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান: জেলায় মোট ২ লাখ ২১ হাজার ৬৯৪ জন ব্যক্তি বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন। এর মধ্যে গ্রামীণ এলাকায় ১ লাখ ৩৫ হাজার ৩৪৩ জন এবং শহরাঞ্চলে ৮৬ হাজার ৩৫১ জন নিয়োজিত। মোট কর্মসংস্থানের ৩৮.৯৫ শতাংশ শহরাঞ্চলে, যা ২০১৩ সালের ১৮.৭১ শতাংশের তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি।
সেবা খাত অর্থনীতির প্রধান চালিকাশক্তি: ভোলা জেলায় ১ লাখ ৯ হাজার ২৭৩টি অর্থনৈতিক ইউনিট সেবা খাতে এবং ৯ হাজার ৬১৬টি শিল্প খাতে পরিচালিত হচ্ছে। অর্থাৎ মোট অর্থনৈতিক ইউনিটের ৯১.৯১ শতাংশ সেবা খাতের অন্তর্ভুক্ত। এ খাতে নিয়োজিত রয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৮৬ জন ব্যক্তি। বাণিজ্য, পরিবহন, খাদ্যসেবা, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সেবামূলক কর্মকান্ড জেলার অর্থনীতিকে সচল রাখছে।
উপজেলাভিত্তিক অর্থনৈতিক কর্মকান্ডের বিস্তার: জেলার সাতটি উপজেলাতেই অর্থনৈতিক কর্মকাণ্ডের উপস্থিতি রয়েছে। চরফ্যাশনে সর্বাধিক ৩০ হাজার ৬৮৫টি এবং ভোলা সদরে ২৯ হাজার ৭১৮টি অর্থনৈতিক ইউনিট রয়েছে। এ দুটি উপজেলায় জেলার মোট অর্থনৈতিক ইউনিটের ৫০.৮১ শতাংশ অবস্থিত। এটি উপজেলাভিত্তিক পরিকল্পিত বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জেলার অর্থনৈতিক সম্ভাবনা সম্প্রসারণের সুযোগ নির্দেশ করে।
সেমিনারে উপস্থাপিত তথ্যের আলোকে ভোলার অর্থনৈতিক সম্ভাবনাকে আরও বিকশিত করতে ক্ষুদ্র ও পারিবারিক উদ্যোগের প্রসার, সহজ অর্থায়ন, উদ্যোক্তাদের নিবন্ধন সহায়তা, দক্ষতা উন্নয়ন, নারী উদ্যোক্তা সৃষ্টি, বাজারসংযোগ এবং শিল্প বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সার্বিকভাবে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল ভোলা জেলার ক্রমবর্ধমান অর্থনৈতিক কর্মকাণ্ড, কর্মসংস্থান, পারিবারিক উদ্যোগ এবং গ্রামীণ ও নগর অর্থনীতির বিকাশের ইতিবাচক চিত্র তুলে ধরেছে। এ তথ্য জেলার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সর্বশেষ, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক শিল্প বা ব্যবসা-প্রতিষ্ঠানের একটি নির্ভুল তালিকা প্রণয়ন, নিয়মিত হালনাগাদকরণের মাধ্যমে শিল্প বা ব্যবসা-প্রতিষ্ঠানের, শিল্প বা ব্যবসা-প্রতিষ্ঠানের গতি-প্রকৃতি কিভাবে বা কোনদিকে ধাবিত হচ্ছে তা নিয়মিত পর্যবেক্ষণ, এন্টারপ্রাইজ ও এস্টাবলিশমেন্টের মধ্যকার 'Parent Child Relationship' চিহ্নিত করণের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মাঠ পর্যায়ে চলমান স্ট্যাটিস্টিক্যাল বিজনেজ রেজিস্টার জরিপের জন্য ব্যবসায়িক ফোরাম ও অংশীজনদের সহায়তা চেয়েছেন।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের পরিচালক...

যুবকদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে সরকার: এমপি খায়ের

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বেকারত্ব দূর করতে সরকার বহুমুখী কর্মসংস্থান...

মাদারীপুরে নতুন বছরের  পাঠ্যবই বিতরণ উদ্বোধন

নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই পৌঁছে দেওয়ার লক্ষ্যে...

ভোলায় অর্থনৈতিক শুমারি ২০২৪ রিপোর্ট প্রকাশনা সেমিনার  

ভোলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উদ্যোগে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর র...

মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে আমিরুল ইসলাম ওরফে রিয়াদ (৩২) নাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা