সংগৃহীত ছবি
সারাদেশ

কুরুচিপূর্ণ বক্তব্যে কৃষক দলের প্রতিবাদ সভা

ভোলা প্রতিনিধি: ভোলায় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে কুরুচিপূর্ণ ও অসম্মানজনক বক্তব্য প্রদান করায় জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেনকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন: উলিপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে জেলা কৃষকদল আয়োজিত প্রতিবাদ সভায় এ দাবি জানান নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন সম্প্রতি তার ফেইসবুক আইডিতে লাইভে এসে জেলা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে মনগড়া, কুরুচিপূর্ণ ও অসম্মানজনক বক্তব্য দেন।

সভায় বক্তারা কবির হোসেনকে সন্ত্রাসী, চাঁদাবাজ উল্লেখ করে, প্রকাশিত ভিডিও বার্তার বক্তব্যের জন্য দলের সবার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।

কৃষক দলের বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ভোলা জেলা কৃষক দলের সভাপতি আবদুর রহমান সেন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ বশির আহমেদ হাওলাদার, থানা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক স¤পাদক মোহাম্মদ লিয়াকত হোসেন, ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, ভোলা জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ইউসুফ হোসেন, পশ্চিম ইলিশা ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল কালাম বাহালুল, ভোলা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজিমুদ্দিন নিক্সন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন সবুজ প্রমুখ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা