সারাদেশ

ইয়াবাসহ মাদক কারবারি আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। আটককৃত যুবক সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়া পাড়া এলাকার আবুল কাশেম এর ছেলে নাম মোঃ আব্দুল্লাহ (৩০)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৯০ লাখ টাকা।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, উক্ত মাদক কারবারী মিয়ানমার হতে ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় লুকায়িত রেখেছে।

আরও পড়ুন: মিজোরামে পাথর ধসে নিহত ৮

উক্ত সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে চারটার দিকে সাবরাং বিওপি’র সীমান্ত সুরক্ষা টহলদল বিআরএম-৫ হতে আনুমানিক ১০০ দক্ষিণ-পূর্ব কোণে এবং ৪নং পোষ্ট হতে ৩০০ গজ উত্তরে বেড়ী বাঁধ সংলগ্ন লবণ মাঠ হতে উক্ত সন্দেহভাজন ইয়াবা কারবারী মোঃ আব্দুল্লাহ’কে আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বেড়ী বাঁধ সংলগ্ন কেওড়া বাগানে একটি গাছের গোঁড়ায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় কালো পলিথিনে মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ফায়ার একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি

তিনি আরও জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা